স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভিসির শ্রদ্ধা

২৬ মার্চ ২০২৬, ১২:২৫ PM
স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়

স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

যথাযোগ্য মর্যাদা ও গৌরবের সঙ্গে ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উদযাপন করেছে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়। দিবসটি উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) প্রফেসর ড. মোহাম্মদ আবু জাফর খান।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল ৭টা ৩০ মিনিটে তিনি স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। শ্রদ্ধা নিবেদন শেষে শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবতা পালন করা হয় এবং তাদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

এ সময় ভিসির সঙ্গে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ শহীদুল ইসলাম, ট্রেজারার এ এস এম মামুনুর রহমান খলিলী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ফাহাদ আহমদ মোমতাজী এবং পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মো. জিয়াউর রহমান। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্তরের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা এ কর্মসূচিতে অংশ নেন।

শ্রদ্ধা জ্ঞাপন শেষে ভিসি প্রফেসর ড. মোহাম্মদ আবু জাফর খান বলেন, ‘মহান স্বাধীনতা দিবস আমাদের জাতীয় জীবনের এক গৌরবোজ্জ্বল অধ্যায়, যা আত্মত্যাগ ও বীরত্বের স্মারক।’ তিনি নতুন প্রজন্মকে স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ গঠনে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

এর আগে দিবসটির শুরুতে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এর মাধ্যমে দিনের কর্মসূচি শুরু করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন আজ
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
কিশোর অপরাধ দমনে আড্ডা থেকে ৩১ কিশোর আটক, মুচলেকায় ছাড়
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
দুর্বৃত্তদের আগুনে পুড়ল নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের কাশবন
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
নারী কর্মচারী-শিক্ষার্থীকে কুপ্রস্তাবের অভিযোগ প্রধান শিক্ষ…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
কিশোর অপরাধ দমন অভিযানে লক্ষ্মীপুরে আটক ১৮২
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
নবম পে স্কেলের পে-ফিক্সেশন সুষ্ঠুভাবে করতে অনলাইন প্রশিক্ষণ…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬