ঐক্য স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে বেগম খালেদা জিয়ার অবদান অবিস্মরণীয়: ইউটিএফ

৩১ ডিসেম্বর ২০২৫, ০৪:৪৪ AM
ইউনিভার্সিটি টিচার্স ফোরামের লোগো

ইউনিভার্সিটি টিচার্স ফোরামের লোগো © সংগৃহীত

বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছে ইউনিভার্সিটি টিচার্স ফোরাম ইউটিএফ। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ইউটিএফ-এর আহবায়ক প্রফেসর ড. মো. সিরাজুল ইসলাম ও সদস্য সচিব ড. শামীম হামিদী এক যৌথ বিবৃতিতে এ শোক জানান। 

শোক বার্তায় ইউটিএফ নেতৃবৃন্দ বলেন, অত্যন্ত গভীর শোক ও ভারাক্রান্ত হৃদয়ে আমরা বিএনপির চেয়ারপারসন, বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, গণতন্ত্রের আপোষহীন দেশনেত্রী ঐক্যের প্রতীক বেগম খালেদা জিয়ার ইন্তেকালে আমরা আন্তরিক সমবেদনা জানাচ্ছি। দেশের এই ক্রান্তিকালে দেশ একজন প্রকৃত অভিভাবককে হারালো।

বিবৃতিতে বলা হয়, বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে বাংলাদেশের গণতান্ত্রিক আকাঙ্খার প্রতীক হিসেবে দাঁড়িয়ে ছিলেন এবং স্বাধীনতা সার্বভৌমত্বের এক অবিচল রক্ষক হিসেবে ভূমিকা পালন করেছেন। তার দূরদর্শী নেতৃত্ব দেশের ইতিহাস গঠনে গুরুত্বপূর্ণ অবদান রয়েছে, আর দেশ বিনির্মানের বাঁকে বাঁকে তাঁর দৃঢ়চেতা ব্যক্তিত্ব জনগণকে প্রেরণা যুগিয়েছে। দেশ গঠনে তার অবিস্মরণীয়  অবদান স্থায়ী ছাপ রয়ে যাবে ইতিহাসের স্বর্ণাক্ষরে। 

বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশের জনগণ গভীর কৃতজ্ঞতা ও সর্বোচ্চ সম্মানের সঙ্গে তাকে চিরদিন স্মরণ করবে তিনি অম্লান হয়ে থাকবেন প্রতিটি মানুষের হৃদয়ে। এ শূন্যতা পূরণ হবার নয়। এই গভীর শোকের মুহূর্তে আমরা তাঁর পরিবারের সদস্যবৃন্দ, রাজনৈতিক সহকর্মী এবং অগণিত কর্মী-সমর্থকের প্রতি সমগ্র শিক্ষক সমাজের পক্ষ থেকে আন্তরিক সমবেদনা জানাচ্ছি। আল্লাহ তায়ালার দরবারে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত ও জান্নাতুল ফেরদাউস কামনা করছি।

একাদশে দ্বিতীয় ধাপে ভর্তি আবেদনের ফল আজ
  • ০১ অক্টোবর ২০২৬
টেলিটকের সব প্যাকেজের সিমে বড় অফার ঘোষণা, খরচ কমল রিপ্লেসমে…
  • ০১ অক্টোবর ২০২৬
তারা একাধিক অভিযোগ এনেছে, একটাও প্রমাণ আনেনি—শিবিরকে নিয়ে আ…
  • ০১ অক্টোবর ২০২৬
পাবিপ্রবিতে খাতা মূল্যায়নে ‘কোডিং সিস্টেম’ চালু
  • ০১ অক্টোবর ২০২৬
টাইমস হায়ার র‍্যাঙ্কিংয়ে বিজ্ঞান ও প্রযুক্তিতে দিনদিন অবনতি…
  • ০১ অক্টোবর ২০২৬
নোবিপ্রবির মেডিকেল সেন্টারে আপত্তিকর অবস্থায় যুগল, অতঃপর...
  • ০১ অক্টোবর ২০২৬