জকসু নির্বাচন

ছাত্রদল সমর্থিত প্যানেলের বিরুদ্ধে শিক্ষার্থীদের টাকা প্রদানের অভিযোগ

২৮ ডিসেম্বর ২০২৫, ০৬:৫৬ PM , আপডেট: ২৮ ডিসেম্বর ২০২৫, ০৭:১৫ PM
জকসু নির্বাচনের লোগো

জকসু নির্বাচনের লোগো © সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের দুই দিন আগে ছাত্রী হলে শিক্ষার্থীদের মাঝে ছাত্রদল সমর্থিত প্যানেলের টাকা প্রদানের অভিযোগ করেছে ছাত্রশিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেল।

আজ রবিবার (২৮ ডিসেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে প্রধান নির্বাচন কমিশনার মোস্তফা হাসান বরাবর অভিযোগপত্র জমা দেন প্যানেলটির জিএস প্রার্থী আব্দুল আলিম আরিফ।

অভিযোগপত্রে বলা হয়, মনোনয়নপত্র সংগ্রহের সময় থেকেই কয়েকজন প্রার্থী ধারাবাহিকভাবে জকসু নির্বাচন আচরণবিধি লঙ্ঘন করে আসছেন। বিষয়টি নির্বাচন কমিশনকে একাধিকবার অবহিত করা হলেও এখন পর্যন্ত কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে আচরণবিধি লঙ্ঘনের এই প্রবণতা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশকে মারাত্মকভাবে ব্যাহত করছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

অভিযোগপত্রে আরও বলা হয়, গত ২৬ ডিসেম্বর (শুক্রবার) রাত আনুমানিক ১১টার দিকে নওয়াব ফয়জুন্নেছা হলে ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেলের জিএস প্রার্থী খাদিজাতুল কুবরা শিক্ষার্থীদের মাঝে টাকা বিতরণ করেন এবং এজিএস প্রার্থী মো. আতিকুর রহমান তানজিল উপঢৌকন হিসেবে চকলেট বিতরণ করেন। অথচ জকসু নির্বাচন আচরণবিধির ১১-এর ‘ঙ’ ধারায় স্পষ্টভাবে উল্লেখ রয়েছে ভোটারদের কোনো প্রকার পানীয়, খাদ্য বা উপঢৌকন প্রদান করা যাবে না।

বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে অভিযোগপত্রে বলা হয়, সংশ্লিষ্ট প্রার্থীদের কাছে আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে জানতে চাইলে তারা তা স্বীকারও করেছেন। প্রকাশ্যে এমন অনিয়ম সংঘটিত হওয়ার পরও নির্বাচন কমিশনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা না নেওয়ায় বিস্ময় প্রকাশ করেছে প্যানেলটি।

একই সঙ্গে অভিযোগপত্রে উদ্বেগ জানিয়ে বলা হয়, এ ধরনের অনিয়ম চলতে থাকলে সাধারণ শিক্ষার্থীরা সুষ্ঠুভাবে তাদের ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে নির্বাচন কমিশনের ওপর আস্থা হারাবে, যা পুরো নির্বাচন প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করবে।

নারী খেলোয়াড়দের উত্ত্যক্ত, প্রতিবাদ করার হামলা— যুবক আটক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই ফ্যাসিস্ট, ১৩ লক্ষ টাকা চাঁদা দে, না হয় এলাকা ছাড়’
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টঙ্গীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুলছাত্র নিহত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
দেশের সর্বোচ্চ ৩৭ ডিগ্রি তাপমাত্রা ফেনীতে, জনজীবনে অস্বস্তি
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
দীর্ঘ ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর এমপির হস্তক্ষেপে মুক্ত গোবিপ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
শীঘ্রই সমাবর্তন আয়োজনের আগ্রহ নেই কুবি প্রশাসনের
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9