শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত প্রত্যাখ্যান, অধ্যাদেশের দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা

০৮ ডিসেম্বর ২০২৫, ০৯:৩৩ PM , আপডেট: ০৮ ডিসেম্বর ২০২৫, ০৯:৩৫ PM
কথা বলছেন আন্দোলনকারীরা

কথা বলছেন আন্দোলনকারীরা © সংগৃহীত

প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের দেওয়া ৭ সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে অধ্যাদেশের দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত সাত কলেজের শিক্ষার্থীরা। সোমবার (৮ ডিসেম্বর) রাতেও শিক্ষা ভবনের সামনে তাদের আন্দোলন করতে দেখা গেছে।

রাত সাড়ে ৯টার দিকে এক সংবাদ সম্মেলন করে আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, আমরা আজ শিক্ষা উপদেষ্টার সঙ্গে বসেছিলাম। তার সঙ্গে আলোচনা করে আমরা আশ্বস্ত হয়েছি যে, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় হবে। কিন্তু অধ্যাদেশ জারিতে দেরি করছে। তাই আমাদের আন্দোলন চলবে।

আরও পড়ুন: প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নিয়ে ৭ সিদ্ধান্ত জানাল শিক্ষা মন্ত্রণালয়

আগামীকাল (৯ ডিসেম্বর) থেকে কঠোর থেকে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে জানিয়ে তারা আরও বলেন, অধ্যাদেশ নিয়েই আমরা ক্লাস ফিরবো। 

এর আগে মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীদের দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানানো হয়। এতে বলা হয়, শিক্ষার্থীদের মূল্যবান শিক্ষা জীবন এবং সামগ্রিক শিক্ষা কার্যক্রম যাতে কোনোভাবেই ব্যাহত না হয়, সে বিষয়ে সবাইকে সচেতন থাকার জন্য বিশেষভাবে আহ্বান জানানো হয়েছে।

পাকিস্তানে সম্মানসূচক ডিগ্রি পেলেন বিএনপির মিডিয়া সেলের প্র…
  • ১০ নভেম্বর ২০২৬
১৩ বছরের ছাত্রীকে ধর্ষণের অভিযোগে প্রতিবেশীর বিরুদ্ধে মামলা
  • ১০ নভেম্বর ২০২৬
স্বামী-স্ত্রী দুজনে চাকরি করুক এটি আমি ব্যক্তিগতভাবে পছন্দ …
  • ১০ নভেম্বর ২০২৬
পাকিস্তান ক্রিকেটে নতুন ভূমিকায় সাবেক বিসিবি সভাপতি বুলবুল
  • ১০ নভেম্বর ২০২৬
মানিকগঞ্জ মেডিকেলের নতুন পরিচালক ডা. হুমায়ুন কবির
  • ১০ নভেম্বর ২০২৬
জাবির ভর্তি পরীক্ষার পূর্বনির্ধারিত সময়সূচি বহাল, নতুন সিদ্…
  • ১০ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950