তিতুমীর কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের রাষ্ট্রবিরোধী কার্যকলাপে জড়িত না হওয়ার আহ্বান

২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫৬ PM
তিতুমীর কলেজ

তিতুমীর কলেজ © ফাইল ফটো

সরকারি তিতুমীর কলেজের শিক্ষক, শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবাইকে সামাজিক যোগাযোগমাধ্যমে দায়িত্বশীল থাকার আহ্বান জানানো হয়েছে। আজ বুধবার (২৪ সেপ্টেম্বর) কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. ছদরুদ্দীন আহমেদ সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফেসবুক, ইউটিউবসহ সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো প্রতিষ্ঠান, শিক্ষক, শিক্ষার্থী বা সংগঠনকে নিয়ে উস্কানিমূলক পোস্ট, মন্তব্য ও শেয়ার করা সাইবার সুরক্ষা আইন ২০২৫ অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। 

আরও বলা হয়, বিভিন্ন আইন-শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা সামাজিক যোগাযোগমাধ্যমে এমন কার্যকলাপ নিয়মিত পর্যবেক্ষণ করে থাকে। তাই সবাইকে রাষ্ট্রবিরোধী বা নৈতিকতা-বিরোধী কোনো কার্যকলাপে যুক্ত না হওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।

এ বিজ্ঞপ্তি সম্পর্কে জানতে চাইলে কলেজ অধ্যক্ষ অধ্যাপক ড. ছদরুদ্দীন আহমদ বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে কলেজ, বিশ্ববিদ্যালয় সংক্রান্ত, শিক্ষক-শিক্ষার্থী নিয়ে আপত্তিকর মন্তব্য হচ্ছে। এমন বিরূপ পরিস্থিতিতে শিক্ষক-শিক্ষার্থী অনেকে সচেতনতামূলক নোটিশ দেয়ার পরামর্শ দিয়েছেন। তাই সকলকে সচেতন করতে এ নোটিশ দেয়া হয়েছে, যেন সবাই দায়িত্বশীলভাবে নিজের মত প্রকাশ করে।

রংপুরে চার খুনের ঘটনায় আসামিদের ডিএনএ টেস্টে যা পেল পুলিশ
  • ০৯ অক্টোবর ২০২৬
সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ব্যারিস্টা…
  • ০৯ অক্টোবর ২০২৬
জ্যামাইকা যেতে পারল না বৈষম্যবিরোধীর সেই মাহদী, বিমানবন্দরে…
  • ০৯ অক্টোবর ২০২৬
কলেজের নবীনবরণে বিএনপি নেতাদের উপস্থিতিতে ‘জয় বাংলা’ স্লোগান
  • ০৯ অক্টোবর ২০২৬
৭২ ঘণ্টা শেষ, মধ্যরাতে বা রাত শেষে আসতে পারে রাবির সাংবাদিক…
  • ০৮ অক্টোবর ২০২৬
পিকনিকের কথা বলে রুমে ডেকে নিয়ে র‌্যাগিং, হাসপাতালে পাবিপ্র…
  • ০৮ অক্টোবর ২০২৬