বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়

তিনদিন পর খুলেছে কোষাধ্যক্ষ কার্যালয়ের তালা

০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৪:১৪ PM , আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৪৫ PM
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের লোগো

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের লোগো © ফাইল ছবি

টানা ৩ দিনের আন্দোলনের পর বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) পরিবেশ স্বাভাবিক অবস্থায় ফিরতে শুরু করেছে। এরই মধ্যে কোষাধ্যক্ষের কার্যালয়ের তালা আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে খুলে দেওয়া হয়েছে।

মঙ্গলবার রাতে প্রশাসন ও শিক্ষার্থীদের মধ্যে পাঁচ ঘণ্টা দীর্ঘ আলোচনার পর পরিস্থিতি স্বাভাবিক হতে থাকে। প্রশাসনের পক্ষ থেকে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশনা প্রত্যাহার করা হয়েছে এবং আগামী সাত দিনের মধ্যে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে সিন্ডিকেট সভায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। এ আশ্বাসের ভিত্তিতে শিক্ষার্থীরা আপাতত তাদের আন্দোলন স্থগিত করেছেন।
আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধি এএইচএম হিমেল গণমাধ্যমকে বলেন, ‘আজই সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হওয়ার কথা। আশা করছি, এই সভায় একক ডিগ্রি প্রদান, বহিরাগতদের শাস্তি ও আন্দোলনকারী শিক্ষার্থীদের হয়রানি না করার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। যদি আমাদের দাবিগুলো পূরণ না হয়, তবে আন্দোলন আবারও শুরু হতে পারে।’

এদিকে আন্দোলন সাময়িক স্থগিত হওয়ায় দুই দিন পর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম পুনরায় সচল হয়েছে। আজ সকাল থেকেই প্রশাসনিক কাজ শুরু হয়েছে এবং উপাচার্য সকাল সোয়া ১০টার দিকে তার কার্যালয়ে আসেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আব্দুল আলীম জানান, সিন্ডিকেট সভার আগে তারা শিক্ষার্থীদের সঙ্গে আরও একবার আলোচনা করতে চান। এতে তাদের দাবিগুলো আরও স্পষ্ট হবে এবং সিন্ডিকেট সভায় সিদ্ধান্ত নিতে সুবিধা হবে।

ট্যাগ: বাকৃবি
‘আল্লাহ, আমাকে খাবার দাও, স্ত্রীকে নিয়ে খুব কষ্টে আছি’, সেই…
  • ১৯ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রীর সাদা শার্ট ও নেতাকর্মীদের জন্য মেসেজ
  • ১৮ অক্টোবর ২০২৬
শেখ হাসিনার সময় তাফসির মাহফিলে বাধা দেওয়া হত, আজও কেন?
  • ১৮ অক্টোবর ২০২৬
পদত্যাগ নিয়ে প্রকাশিত সংবাদ প্রত্যাহার না করলে আইনানুগ ব্যব…
  • ১৮ অক্টোবর ২০২৬
মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দেওয়ার সংবাদটি অসত্য ও ভি…
  • ১৮ অক্টোবর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটি নিয়োগ দেবে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট, …
  • ১৮ অক্টোবর ২০২৬