ইবিতে সাবেক প্রক্টরের বহিষ্কার ও বিচারের দাবিতে বিক্ষোভ

২৪ আগস্ট ২০২৫, ০২:৫৫ PM , আপডেট: ২৫ আগস্ট ২০২৫, ০২:০৪ PM
সাবেক প্রক্টরের বহিষ্কার ও বিচারের দাবিতে বিক্ষোভ

সাবেক প্রক্টরের বহিষ্কার ও বিচারের দাবিতে বিক্ষোভ © টিডিসি ছবি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে আওয়ামী শাসনামলে সাজানো ক্রসফায়ার, তথাকথিত জঙ্গি নাটক, বিরোধী মতের দমন-পীড়ন এবং শিক্ষার্থীদের হয়রানির মূল হোতা সাবেক প্রক্টর অধ্যাপক ড. মাহববুর রহমানের বহিষ্কার ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা।

রবিবার (২৪ আগস্ট) বেলা দুইটার দিকে বিশ্ববিদ্যালয়ের জিয়ামোড় থেকে একটি মিছিল বের করে শিক্ষার্থীরা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে এসে বিক্ষোভ সমাবেশে পরিণত হয়।

বিক্ষোভ সমাবেশে ইবি শাখা ছাত্রশিবিরের সভাপতি মাহমুদুল হাসান, অফিস সম্পাদক  রাশেদুল ইসলাম রাফি সহ শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। মিছিলে শিক্ষার্থীরা নারায়ে তাকবির, আল্লাহু আকবার; ইসলামী ছাত্রশিবির, জিন্দাবাদ জিন্দাবাদ; আওয়ামীলীগের ঠিকানা, এই ক্যাম্পাসে হবে না; মাহবুবের ঠিকানা এই ক্যাম্পাসে হবে না; মাহবুব জঙ্গি, হাসিনার সঙ্গী; প্রক্টর মাহবুবের কালো হাত, ভেঙ্গে দাও গুড়িয়ে দাও; মাহবুবের বহিষ্কার, করতে হবে করতে হবে ইত্যাদি স্লোগান দেন।

শাখা ছাত্রশিবির সভাপতি মাহমুদুল হাসান বলেন, গত শাসনামলে ছাত্রদল, ছাত্রশিবির, ছাত্র ইউনিয়ন সহ বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থী নির্যাতিত হয়েছে। তৎকালীন প্রক্টর মাহবুব শিক্ষার্থীদের গুমের হুমকি দিয়েছে। নিজের স্বার্থে হেন কোন কাজ নাই যা তারা করতে পারে না। প্রশাসনের উদ্দেশ্যে বলতে চাই, যদি সামর্থ্য থাকে, তাহলে এদের বিরুদ্ধে পদক্ষেপ নিন, নইলে আপনারা চলে যান। সন্ত্রাসী মাহবুবের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থী অনিরাপদ। 

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ ইকসু চালু করুন। শিক্ষার্থীদের দাবি ইকসু আন্দোলন করলে দিবেন নাকি ঠান্ডা মাথায় দিবেন সেই সিদ্ধান্ত আপনাদের। আমার ভাই সাজিদ আব্দুল্লাহ হত্যার তদন্তের কাজ দ্রুত করে অপরাধীদের শাস্তি নিশ্চিত করুন, ক্যাম্পাস ডিজিটালাইজড করুন, সব প্রক্রিয়া অনলাইনে লরার ব্যবস্থা করুন, শতভাগ আবাসিকতা নিশ্চিত করে মেধার ভিত্তিতে সিট নিশ্চিত করুন। প্রক্টর মাহবুবকে অতিদ্রুত বহিষ্কার করুন, চেয়ারের জন্য শিক্ষার্থীদের নিপিড়ীন করবে এমন শিক্ষকদের খুঁজে বের করুন নইলে আমরাই এদের খুঁজে বের করবো।

সংসদে বিরোধী দলের সদস্যরা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পরিকল্পি…
  • ১২ নভেম্বর ২০২৬
যশোরে দুই আদালতে ককটেল বিস্ফোরণ
  • ১২ নভেম্বর ২০২৬
৬ মাসের বেতন, ম্যাকবুক, ব্যবসা করতে চাইলে আরও ১০ হাজার ডলার…
  • ১২ নভেম্বর ২০২৬
কক্সবাজারে আবাসিক হোটেলে ফের আগুন
  • ১২ নভেম্বর ২০২৬
জাতীয়করণের সম্ভাব্যতা যাচাইয়ে আরও ৪ প্রতিষ্ঠান পরিদর্শনের ন…
  • ১২ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর নাম-ছবি দিয়ে খোলা ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন…
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950