জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৩ ও ২৪ জুলাইয়ের সব পরীক্ষা স্থগিত

২২ জুলাই ২০২৫, ০৯:০৩ PM , আপডেট: ২৪ জুলাই ২০২৫, ০৫:২০ PM
জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

ঢাকার উত্তরা এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান দুর্ঘটনায় জানমালের বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। এ পরিস্থিতিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২৩ ও ২৪ জুলাই (বুধবার ও বৃহস্পতিবার) অনুষ্ঠিতব্য সব পরীক্ষা স্থগিত করা হয়েছে।

মঙ্গলবার (২২ জুলাই) রাতে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক এনামুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘উক্ত মর্মান্তিক দুর্ঘটনায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে ২৩ ও ২৪ জুলাইয়ের পরীক্ষাসমূহ স্থগিত করা হয়েছে। তবে পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী অন্যান্য পরীক্ষাসমূহ নির্ধারিত তারিখ, সময় ও কেন্দ্রে যথারীতি অনুষ্ঠিত হবে।’

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, স্থগিত হওয়া পরীক্ষাগুলোর নতুন সময়সূচি পরবর্তী সময়ে জানিয়ে দেওয়া হবে।

আরও পড়ুন: বরিশাল বিশ্ববিদ্যালয়ে দুই শিক্ষকের বিরুদ্ধে নম্বর টেম্পারিংয়ের অভিযোগ

শেখ খবর পাওয়া পর্যন্ত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে বিমানবাহিনীর এফটি-৭ বিজিআই যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে হয়েছে ৩১ জন। এ ঘটনায় আহত হয়েছেন ১৬৫ জন।

আজ দুপুর দুইটায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ তথ্য জানায়।

মিরসরাইয়ে অগ্নি দগ্ধ হয়ে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬
পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬