ইবি শিক্ষার্থী সাজিদের মৃত্যুর ঘটনায় নতুন মোড়

২১ জুলাই ২০২৫, ০৫:১৩ PM , আপডেট: ২২ জুলাই ২০২৫, ০৯:০১ PM
সাজিদের মৃত্যুর ঘটনায় ইবি শিক্ষার্থীদের বিক্ষোভ

সাজিদের মৃত্যুর ঘটনায় ইবি শিক্ষার্থীদের বিক্ষোভ © টিডিসি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের মেধাবী শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহর রহস্যজনক মৃত্যুর ঘটনায় নতুন মোড় নিয়েছে। ময়নাতদন্তের প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১৬ জুলাই (বুধবার) দিবাগত রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে তার মৃত্যু হয়েছে।

এদিকে ময়নাতদন্তের প্রাথমিক প্রতিবেদনে তথ্যটি ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই একে হত্যা বলে অভিহিত করে বিচার দাবিতে বিক্ষোভ করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সোমবার (২১ জুলাই) বিকেলে বিশ্ববিদ্যালয়ের মেইন গেটে তালা ঝুলিয়ে দেওয়া হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বিকেল ৪টার শিডিউলের বাস আটকে যায়।

এ সময় শিক্ষার্থীরা ‘আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’; ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’; ‘আমার ভাই কবরে, প্রশাসন কী করে’; ‘ক্যাম্পাসে লাশ পড়ে, প্রশাসন কী করে’; ‘তুমি কে আমি কে, সাজিদ সাজিদ’; ‘প্রশাসনের প্রহসন, মানিনা মানবো না, উই উই ওয়ান্ট, জাস্টিস জাস্টিস’; ‘সাজিদ হত্যার বিচার, করতে হবে করতে হবে’; ‘সাজিদ মরলো কেন, প্রশাসন জবাব চাই’ ইত্যাদি স্লোগান দেন।

আরও পড়ুন: চলেই গেলেন ফ্ল্যাইট লেফট্যানেন্ট তৌকির সাগর

সাজিদের বন্ধুরা বলেন, ‘রাত সাড়ে ৩টার সময় সাজিদ নিশ্চয়ই গোসল করতে পুকুরে যায়নি। অবশ্যই তাকে হত্যা করা হয়েছে। সাজিদ ক্যাম্পাসের বাইরেও কেও ছিল না, তাকে যখন হত্যা করা হয় তখন হলের নিরাপত্তা গার্ড কোথায় ছিল। প্রক্টর স্যার নিরাপত্তার দায়িত্বে, সে কোথায় ছিল তার উত্তর আমরা জানতে চাই। সাজিদ হত্যার ঘটনায় প্রশাসনকে বাদী হয়ে থানায় মামলা দায়ের করতে হবে। প্রশাসন যে শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ, তা স্বীকার করে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।’

রেজাউল রাকিব বলেন, ‘সাজিদকে যখন হত্যা করা হয় প্রক্টরিয়াল বডির কেউ ছিল না। সাজদের লাশ যখন উদ্ধার করা হয় তখন থানার ওসি এসেছে কিন্তু তার সাথে পুলিশ নাই, প্রশাসনের কেও নাই। প্রক্টরিয়াল বডির একজন স্যার আমাদের বলে তোমরা বেশি আবেগী হয়ো না। এ রকম প্রক্টরিয়াল বডিকে আমরা আর ক্যাম্পাসে দেখতে চাই না।’

মেঘনায় জেলের জালে ২৫ কেজির বিশাল কোড়াল, ৩৫ হাজারে বিক্রি
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
৬ দফা আদায় করেই ঘরে ফিরব: ডা. শফিকুর রহমান
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
স্বামীর মোটরসাইকেলে ওড়না প্যাঁচিয়ে প্রাণ গেল স্ত্রীর
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
সিনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেবে আকিজ বেকারস, আবেদন ৩০ সেপ্টেম…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর নিরাপত্তা বেষ্টনীতে প্রবেশের চেষ্টা যুবকের, …
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
অ্যাকশনএইড নিয়োগ দেবে অ্যাসোসিয়েট প্রোগ্রাম অফিসার, আবেদন ৮…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬