জবি ছাত্র অধিকার পরিষদ থেকে আরেক নেতার পদত্যাগ

১৬ জুলাই ২০২৫, ০১:৪২ PM , আপডেট: ১৭ জুলাই ২০২৫, ০৬:২৫ AM
আর. এইচ. নয়ন

আর. এইচ. নয়ন © সংগৃহীত

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখার সহ সাংগঠনিক সম্পাদক আর. এইচ. নয়ন ব্যক্তিগত কারণে তার পদ থেকে পদত্যাগ করেছেন।

মঙ্গলবার (১৫ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে এক পোস্টে তিনি জানান, আমি ব্যক্তিগত কারণে আমার পদ থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছি। সংগঠনের ন্যায়সংগত আন্দোলন ও যৌক্তিক লক্ষ্য-উদ্দেশ্যের প্রতি আমার সমর্থন ও ভালোবাসা রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে। তবে একান্ত ব্যক্তিগত কারণে আমি এই পদে আমার দায়িত্ব যথাযথভাবে পালন করতে অসমর্থ বলে মনে করছি। তাই আমি আজ থেকে আমার দায়িত্ব থেকে পদত্যাগ করছি।

তিনি সংগঠনের নেতৃবৃন্দ ও সকল সহযোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ভবিষ্যতে সংগঠনের প্রয়োজনে পাশে থাকার প্রত্যয়ও ব্যক্ত করেন।

তিনি আরও লিখেন, আমি এই সংগঠনে থাকা অবস্থায় যদি কারো সঙ্গে কোনো প্রকার অন্যায় বা অবিচার করে থাকি তাহলে আমি আন্তরিকভাবে তাদের কাছে ক্ষমা প্রার্থী।

মেট্রোরেলে ইন্টার্নশিপের সুযোগ, মিলবে মাসিক ভাতা ও সনদ, আবে…
  • ০৪ অক্টোবর ২০২৬
মানসিক ভারসাম্যহীন স্ত্রীকে ৩ মাস পর খোঁজে পেয়ে কান্নায় ভে…
  • ০৪ অক্টোবর ২০২৬
জুনিয়র বৃত্তি পরীক্ষার নতুন নীতিমালা প্রকাশ করল শিক্ষা মন্ত…
  • ০৪ অক্টোবর ২০২৬
ঢাবির ৫৪তম সমাবর্তন ২৬ জানুয়ারি, থাকবেন রাষ্ট্রপতি-প্রধানমন…
  • ০৪ অক্টোবর ২০২৬
মিডফোর্ডে পাথরের আঘাতে সোহাগ হত্যা মামলার প্রধান আসামির জাম…
  • ০৪ অক্টোবর ২০২৬
সাড়ে ৬ লাখ শিক্ষকের চাকরি জাতীয়করণে আয়-নিট ব্যয়ের সমীকরণ …
  • ০৪ অক্টোবর ২০২৬