বাকৃবিতে র‌্যাগিংয়ের অভিযোগে ৩ ছাত্রীকে হল থেকে বহিষ্কার

২৭ জুন ২০২৫, ০১:০৮ AM , আপডেট: ২৮ জুন ২০২৫, ০৫:৪৫ PM
তাপসী রাবেয়া হল

তাপসী রাবেয়া হল © সংগৃহীত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) তাপসী রাবেয়া হলে প্রথম বর্ষের ছাত্রীকে র‍্যাগিংয়ের অভিযোগে তিন ছাত্রীকে হল থেকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বৃহস্পতিবার (২৬ জুন) রাতে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হেলাল উদ্দীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, র‍্যাগিংয়ের অভিযোগে কৃষি অনুষদের শিক্ষার্থী মারিয়া সুলতানা মীমকে ১২ মাসের জন্য হল থেকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া একই অনুষদের শিক্ষার্থী জোবায়দা জান্নাত সোহা এবং আশিকা রুশদাকে ৬ মাসের জন্য হল থেকে বহিষ্কার করা হয়েছে।

এই বিষয়ে তাপসী রাবেয়া হলের প্রভোস্ট অধ্যাপক ড. ইসরাত জাহান শেলী জানান, অর্ডারটি হয়েছে। এটা সত্য। অভিযুক্তদের নিকট অর্ডারটি দ্রুত পৌঁছে দেওয়া হবে। ক্যাম্পাসে কোন প্রকার অন্যায় সহ্য করা হবে না। এটা স্পষ্ট র‍্যাগিং ছিলো। প্রমাণসহ সবকিছু আমি ভিসি স্যারের কাছে তুলে ধরেছি। পরে স্যার অর্ডার করেছেন এই আদেশের ব্যাপারে।

প্রধানমন্ত্রীর সঙ্গে ছাত্রদলের শীর্ষ নেতৃত্বের ‘বিদায়ী’ সাক…
  • ১৪ আগস্ট ২০২৬
বসুন্ধরা আবাসিকের ফ্ল্যাট থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ…
  • ১৪ আগস্ট ২০২৬
ফ্যামিলি কার্ডের নিয়োগ তালিকায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতার নাম, …
  • ১৪ আগস্ট ২০২৬
জীবনের শ্রেষ্ঠ অধ্যায়ের পরিসমাপ্তি ঘটতে চলেছে: রাকিব
  • ১৪ আগস্ট ২০২৬
ফোন না ধরায় শিক্ষিকাকে চড়-থাপ্পড়, অভিযুক্ত প্রধান শিক্ষক বর…
  • ১৩ আগস্ট ২০২৬
এক বছরের মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সংকট কাটবে,…
  • ১৩ আগস্ট ২০২৬