অধ্যক্ষ-উপাধ্যক্ষ নিয়োগ স্থগিতের চিঠি ভুয়া বললো জাতীয় বিশ্ববিদ্যালয়

২২ জুন ২০২৫, ০৭:৪৮ PM , আপডেট: ২৪ জুন ২০২৫, ০৪:০৫ PM
জাতীয় বিশ্ববিদ্যালয়ের লোগো

জাতীয় বিশ্ববিদ্যালয়ের লোগো © ফাইল ফটো

‘জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত দেশের সব বেসরকারি কলেজে অধ্যক্ষ ও উপাধ্যক্ষ নিয়োগ সাময়িক সময়ের জন্য স্থগিত করা হয়েছে’ এমন একটি ভুয়া চিঠি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। আজ রবিবার (২২ জুন) জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক মো. আব্দুল হাই সিদ্দিক সরকারের সই করা চিঠি এই চিঠিটি ভুয়া বলে জানিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।   

রাতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে জানান, এটি এক ভুয়া চিঠি। এমন কোনো চিঠি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে দেওয়া হয়নি। বিষয়টি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে।

এদিকে ফেসবুকে ছড়িয়ে পড়া ভুয়া ওই চিঠিতে বলা হয়, জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সব কলেজ/শিক্ষা প্রতিষ্ঠানের দেশের বর্তমান প্রেক্ষাপটের পূর্ববর্তী ও পরবর্তী পরিস্থিতি বিবেচনা করে সাময়িক সময়ের জন্য অধ্যক্ষ/উপাধ্যক্ষ নিয়োগ ও সব কার্যক্রম স্থগিত করা হলো।

পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬
মেজর আখতারুজ্জামানকে গ্রেপ্তারের প্রতিবাদে কিশোরগঞ্জ জেলা জ…
  • ০৩ অক্টোবর ২০২৬