বেরোবিতে প্রথমবারের মতো ডিনস মেরিট অ্যাওয়ার্ড চালু

১৯ জুন ২০২৫, ০৮:১৮ AM , আপডেট: ২৯ জুন ২০২৫, ০৮:৫২ PM
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় © টিডিসি ফটো

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) প্রথমবারের মত ডিনস অ্যাওয়ার্ড ও ডিনস মেরিট অ্যাওয়ার্ড চালু করা হয়েছে। বুধবার (১৮ জুন২০২৫) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মোঃ হারুন-অর রশিদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ৬টি অনুষদভুক্ত বিভাগসমূহের ২০১৯-২০ সেশনের স্নাতক (সম্মান) চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের জানানো যাচ্ছে যে, সকল অনুষদ ও বিভাগের স্নাতক (সম্মান) চূড়ান্ত পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ডিনস অ্যাওয়ার্ড ও ডিনস মেরিট অ্যাওয়ার্ড-২০২৫ প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই সিদ্ধান্তের আলোকে 'ডিনস অ্যাওয়ার্ড (Dean's Award) ও ডিনস মেরিট অ্যাওয়ার্ড (Dean's Merit Award) নীতিমালা-২০২৫' অনুসরণে প্রাথমিকভাবে মনোনীত শিক্ষার্থীদের তালিকা বিভাগসমূহের প্রেরণ করা হয়েছে। বর্ণিত অ্যাওয়ার্ডের জন্য প্রাথমিকভাবে মনোনীত শিক্ষার্থীদেও নির্ধারিত আবেদন ফরম পূরণ করে অন্যান্য প্রয়োজনীয় ডকুমেন্টসহ আগামী ২৫.০৬.২০২৫ তারিখ দুপুর ২টার মধ্যে সংশ্লিষ্ট বিভাগীয় প্রধানের নিকট জমা দেয়ার জন্য বলা হচ্ছে। অ্যাওয়ার্ড-এর জন্য আবেদন ফরম (হার্ড কপি ও সফট কপি) ও নির্দেশনা বিভাগসমূহের অফিসে পাওয়া যাবে। উল্লেখ্য আগামী ২৯.০৬.২০২৫, রবিবার বিকেল ৩টায় একাডেমিক ভবন-২ এর ভার্চুয়াল ক্লাস রুমে উল্লিখিত অ্যাওয়ার্ড বিতরণ করা হবে।

এই ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শওকাত আলী বলেন, সব বিশ্ববিদ্যালয়ের এই অ্যাওয়ার্ড গুলো থাকে। এ অ্যাওয়ার্ড গুলো শিক্ষার্থীদের কে আরো উজ্জীবিত ও অনুপ্রাণিত করে। আগে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এই অ্যাওয়ার্ড ছিলনা। শিক্ষার্থীদের কথা চিন্তা করে আমি অ্যাওয়ার্ড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।

রাজধানীতে নটরডেম কলেজের সাবেক শিক্ষকের আত্মহত্যা
  • ২৫ আগস্ট ২০২৬
ছাত্রদল থেকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব
  • ২৫ আগস্ট ২০২৬
শেরপুরে একই দিনে এক উপজেলা থেকে ৫ মরদেহ উদ্ধার
  • ২৫ আগস্ট ২০২৬
যৌতুকের ৫০ লাখ টাকা না দেওয়ায় স্ত্রীকে নির্যাতন, এসিল্যান্ড…
  • ২৫ আগস্ট ২০২৬
অভিযুক্ত মাদ্রাসাশিক্ষকের সঙ্গে ডিএনএর মিল পাওয়া গেলো নবজাত…
  • ২৫ আগস্ট ২০২৬
বাবার লাশ রেখে সম্পত্তির বিরোধে দুই ভাইয়ের মারামারি, আহত ৪
  • ২৪ আগস্ট ২০২৬