জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সে ভর্তির মেধা তালিকা প্রকাশ বুধবার, ৩০ জুনের মধ্যে ভর্তি 

১৭ জুন ২০২৫, ০৩:২২ PM , আপডেট: ১৮ জুন ২০২৫, ০১:০৬ PM
জাতীয় বিশ্ববিদ্যালয়ের লোগো

জাতীয় বিশ্ববিদ্যালয়ের লোগো © সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে মাস্টার্স (নিয়মিত) প্রোগ্রামে ভর্তি কার্যক্রমের মেধা তালিকা আগামীকাল বুধবার (১৮ জুন) বিকাল ৪টায় প্রকাশিত হবে। একইদিন থেকে এসএমএসের মাধ্যমে (nu atmf <Roll No> লিখে 16222 নম্বরে পাঠিয়ে) এবং রাত ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে ফলাফল পাওয়া যাবে।

বিশ্ববিদ্যালয়ের পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের ১৮ জুন থেকে ২৯ জুন পর্যন্ত অনলাইনে ভর্তি ফরম পূরণ করতে হবে। পরবর্তীতে, ১৯ জুন থেকে ৩০ জুন পর্যন্ত কলেজে রেজিস্ট্রেশন ফি বাবদ ৮৩৫ টাকা জমা দিয়ে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে।

সংশ্লিষ্ট কলেজগুলোকে ১ জুলাইয়ের মধ্যে শিক্ষার্থীদের অনলাইন ভর্তির নিশ্চয়ন সম্পন্ন করতে বলা হয়েছে। ভর্তি নিশ্চিত করার আগে প্রতিটি শিক্ষার্থীর তথ্য ও ছবি সঠিকভাবে যাচাই করার নির্দেশ দেওয়া হয়েছে। কোনো অসংগতি থাকলে সেই তথ্য বিশ্ববিদ্যালয়কে অবহিত করতে বলা হয়েছে।

বিশ্ববিদ্যালয় আরও জানায়, যেসব শিক্ষার্থী ইতোমধ্যে মাস্টার্স (নিয়মিত/প্রাইভেট) বা মাস্টার্স প্রফেশনাল কোর্সে ভর্তি আছেন, তাদের অবশ্যই ২৫ জুন ভর্তি বাতিল করে নতুনভাবে ভর্তি হতে হবে। অন্যথায় দ্বৈত ভর্তি হিসেবে ধরা হয়ে রেজিস্ট্রেশন বাতিল করা হবে।

ভর্তি প্রক্রিয়া শেষে কলেজ কর্তৃপক্ষকে ২ জুলাই থেকে ১০ জুলাই এর মধ্যে শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন ফি জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ব্যাংক হিসাবে জমা দিতে হবে। এ লক্ষ্যে সংশ্লিষ্ট কলেজকে পে স্লিপ ডাউনলোড করে সোনালী ব্যাংকে জমা দেয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ভর্তি প্রক্রিয়া শেষ করে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে মাস্টার্স (নিয়মিত) প্রোগ্রামের ক্লাস শুরু হবে ১ জুলাই ২০২৫ থেকে।

ক্যাশ অফিসার নিয়োগ দেবে এসবিএসি ব্যাংক, আবেদন ২৫ অক্টোবর পর…
  • ০৫ অক্টোবর ২০২৬
ফুল দিয়ে শিক্ষকদের শুভেচ্ছা জানিয়ে শ্রদ্ধা ও ইতিবাচক রাজনীত…
  • ০৫ অক্টোবর ২০২৬
স্কয়ার ফুড নিয়োগ দেবে এরিয়া সেলস ম্যানেজার, আবেদন ১৭ অক্টোব…
  • ০৫ অক্টোবর ২০২৬
১৫ লাখ টাকার মসজিদ সংস্কারের টেন্ডার আটকে আছে চবি ছাত্রদল স…
  • ০৫ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ব…
  • ০৫ অক্টোবর ২০২৬
গোপালগঞ্জের সেই বুশরাসহ বিসিএসের গেজেটভুক্ত হলেন আরও ৪০ প্র…
  • ০৫ অক্টোবর ২০২৬