উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ডেভেলপমেন্ট স্টাডিজে মাস্টার্স, আবেদন করুন দ্রুতই

১০ জুন ২০২৫, ০৮:৪৮ AM , আপডেট: ১০ জুন ২০২৫, ০৬:২৩ PM
বাউবিতে মাস্টার অব ডেভেলপমেন্ট স্টাডিজে পড়াশোনা করতে চাইলে আবেদন করুন খুঁটিনাটি জেনে

বাউবিতে মাস্টার অব ডেভেলপমেন্ট স্টাডিজে পড়াশোনা করতে চাইলে আবেদন করুন খুঁটিনাটি জেনে © সংগৃহীত

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) ওপেন স্কুল পরিচালিত মাস্টার অব ডেভেলপমেন্ট স্টাডিজে (এমডিএস) তৃতীয় ব্যাচে (জুলাই, ২০২৫) ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে। এ লক্ষ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। আবেদন করতে হবে অনলাইনে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৭ জুনের মধ্যে আবেদন করতে পারবেন।

প্রোগ্রামের ধরন—

*প্রোগ্রামের মেয়াদ: দুই বছর, চার সেমিস্টার;

*কোর্স ও ক্রেডিট সংখ্যা: মোট ১৬ কোর্স, ৬৫ ক্রেডিট;

*এমডিএস প্রোগ্রামের মেয়াদ: ৫ বছর;

আবেদনের যোগ্যতা—

*এমডিএস প্রোগ্রামে আবেদনে মানবিক, বিজ্ঞান, ব্যবসায় শিক্ষাসহ যে কোনো বিষয়ে স্বীকৃত বিশ্ববিদ্যালয়/কলেজ থেকে ৩/৪ বছর মেয়াদি স্নাতক ডিগ্রি অথবা যে কোনো বিষয়ে একটি মাস্টার্স ডিগ্রিসহ ২ বছর মেয়াদি স্নাতক (পাস) ডিগ্রি থাকতে হবে;

*শিক্ষাজীবনের কোনো পর্যায়ে অনধিক একটি তৃতীয় বিভাগ/শ্রেণি বা সমমানের সিজিপিএ থাকলেও আবেদন করতে পারবেন;

*অতিরিক্ত শিক্ষাগত যোগ্যতা (পরীক্ষার ফলাফল, মাস্টার্স/উচ্চতর ডিগ্রি) আবেদনকারীর ভর্তি পরীক্ষার ফলাফলে স্কোর হিসেবে যুক্ত হবে;

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;

বিভিন্ন ফি—

*আবেদন ফরম ফি: এক হাজার টাকা;

*কোর্স ফি: ১২,০০০ টাকা;

*প্রথম সেমিস্টারে ভর্তি ফি মোট: ১৯,১০০ টাকা;

ভর্তিবিষয়ক গুরুত্বপূর্ণ তারিখ—

*অনলাইনে আবেদনের শেষ তারিখ: ১৭ জুন ২০২৫;

*প্রাথমিকভাবে মনোনীতদের তালিকা প্রকাশ: ১৯ জুন ২০২৫;

*ভর্তির মৌখিক পরীক্ষা: ২৭ ও ২৮ জুন ২০২৫;

*চূড়ান্তভাবে নির্বাচিতদের তালিকা প্রকাশ: ৩০ জুন ২০২৫;

*ভর্তি ফি জমা দিয়ে ভর্তিসম্পন্নের তারিখ: ১ থেকে ১২ জুলাই ২০২৫;

*ওরিয়েন্টেশন ক্লাস (সরাসরি): ১৮ জুলাই ২০২৫ (বাউবির মেইন ক্যাম্পাস, বোর্ডবাজার, গাজীপুরে);

*টিউটোরিয়াল ক্লাস: ২৫ জুলাই ২০২৫;

ক্লাসবিষয়ক দরকারি তথ্য—

*টিউটোরিয়াল ক্লাস: প্রতি শুক্র ও শনিবারে অনলাইন-অফলাইন পদ্ধতিতে পরিচালিত হবে;

*সেমিস্টার শেষে পরীক্ষা: সাপ্তাহিক ছুটির দিনে বাউবির মেইন ক্যাম্পাস, বোর্ডবাজার, গাজীপুরে অনুষ্ঠিত হবে;

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: বাউবির অফিশিয়াল ওয়েবসাইট

সাজিদা ফাউন্ডেশনে চাকরি, আবেদন ২৮ জুন পর্যন্ত
  • ২৪ জুন ২০২৬
৯ম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে এনটিআরসিএর সভা, যে সিদ্ধান্ত…
  • ২৪ জুন ২০২৬
সাবঅল্টার্নদের পছন্দ রোনালদো, এলিটদের মেসি
  • ২৪ জুন ২০২৬
মিটফোর্ড হাসপাতালে হামলা, প্রতিরোধের মুখে টয়লেটে আশ্রয় নিলে…
  • ২৪ জুন ২০২৬
গ্রেপ্তারের এক দিন পর কারাগারে যুবলীগ নেতার মৃত্যু
  • ২৪ জুন ২০২৬
‘কাজে ফিরতে নয়, মা হারানো সন্তানের পাশে দাঁড়াতে চাই’— আদালত…
  • ২৪ জুন ২০২৬