সুবিধাবঞ্চিতদের মাঝে কুআ'র ঈদ উপহার বিতরণ

০৬ জুন ২০২৫, ০৭:২৭ AM , আপডেট: ২৯ জুন ২০২৫, ০৮:৫২ PM
ঈদ উপহার বিতরণ

ঈদ উপহার বিতরণ © টিডিসি

আসন্ন পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে ঈদ উপহার হিসেবে ঈদ সামগ্রী বিতরণ করেছে খুলনা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন (কুআ)। বৃহস্পতিবার (৫ মে) বিকালে খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. গোলাম রহমান প্রশাসনিক খবরের সামনে আয়োজিত এ কর্মসূচিতে মোট ৫০ জন সুবিধাবঞ্চিত মানুষের হাতে এসব উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।

উপহার সামগ্রীর প্যাকেটে ছিল চাল, ডাল, তেল, পেঁয়াজ, আলু, সেমাই, চিনি ও দুধ। ঈদের আগে দরিদ্র মানুষদের মুখে হাসি ফোটাতে এই সহায়তা কার্যক্রমের আয়োজন করে কুআ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ড. মোঃ রেজাউল করিম। এছাড়াও উপস্থিত ছিলেন ছাত্র বিষয়ক পরিচালক ও কুআ এর কার্যনির্বাহী সদস্য ড. নাজমুস সাদাত (শুভ), কুআ-এর সমাজকল্যাণ সহসম্পাদক শহিদুল ইসলাম, ক্রীড়া সম্পাদক শাথীল ইসলাম ডলার, সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সহসম্পাদক ড. শেখ তারেক আরাফাত (শাওন), কার্যনির্বাহী সদস্য কবরী বিশ্বাস অপুসহ অ্যালামনাইয়ের অন্যান্য সদস্যরা।

সমাজকল্যাণ সহসম্পাদক শহিদুল ইসলাম বলেন, "প্রতি বছর কুআ ঈদে সুবিধাবঞ্চিত মানুষকে উপহার দিয়ে আসছে। তারই ধারাবাহিকতায় এবারও এই আয়োজন। আমরা চাই এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকুক।"

উল্লেখ্য, খুলনা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন প্রতি ঈদে এ ধরনের মানবিক কার্যক্রমের আয়োজন করে থাকে, যার মাধ্যমে তারা সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে চেষ্টা করেন।

শ্বশুরবাড়িতে মিলল শ্রমিক দল নেতার মাটিচাপা মরদেহ
  • ১২ নভেম্বর ২০২৬
ময়মনসিংহে ব্রহ্মপুত্রে স্টিল আর্চ সেতুর কাজ এগিয়েছে ২৭ শতাংশ
  • ১২ নভেম্বর ২০২৬
‘প্রশাসনের অনুরোধে’ পদত্যাগ করছেন ঢাবির ৬ সহকারী প্রক্টর
  • ১২ নভেম্বর ২০২৬
১ লাখ ৫৪ হাজার টাকা ব্যয়ে মালয়েশিয়া যেতে পারবেন প্রবাসী কর্…
  • ১২ নভেম্বর ২০২৬
নতুন মিলে প্রথম আখ মাড়াইয়ের প্রস্তুতি কেরুর, ৪৮০০ টন চিনি উ…
  • ১২ নভেম্বর ২০২৬
নোবিপ্রবির রিজেন্ট বোর্ডের সদস্য হলেন অধ্যাপক মোর্শেদ হাসান
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950