তিতুমীর কলেজে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ছাত্রদলের তিন নেতাকে শোকজ 

২৯ মে ২০২৫, ০৫:৩২ PM , আপডেট: ৩০ মে ২০২৫, ০২:২১ PM
হামলার দৃশ্য ও কারণ দর্শানোর নোটিশ

হামলার দৃশ্য ও কারণ দর্শানোর নোটিশ © টিডিসি সম্পাদিত

রাজধানীর সরকারি তিতুমীর কলেজে সাংবাদিকদের ওপর বর্বর হামলার ঘটনায় ছাত্রদলের তিন নেতাকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে সংগঠনটির কেন্দ্রীয় সংসদ। আজ বৃহস্পতিবার (২৯ মে) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক আদেশে এই নোটিশ দেওয়া হয়। 

নোটিশে বলা হয়, ‘তিতুমীর কলেজ শাখা এবং আক্কাছুর রহমান আখি হল ছাত্রদলের দায়িত্বশীল পদে আসীন থেকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে আপনাদের বিরুদ্ধে কেন স্থায়ী সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না‌। এই মর্মে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতিতে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হলো।’

ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির নির্দেশনার অনুমোদন দিয়েছেন বলে নোটিশে উল্লেখ করা হয়। 

এ বিষয়ে সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তিন জনের বিরুদ্ধে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছে। এছাড়াও আমরা কেন্দ্র থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী  ব্যবস্থা গ্রহণ করা হবে। 

কারণ দর্শানো নোটিশ পাওয়া তিন নেতা হল- ছাত্রদলের তিতুমীর কলেজ শাখার যুগ্ন আহ্বায়ক মেহেদী চৌধুরী , মো. সোহাগ মিয়া এবং আক্কাছুর রহমান আঁখি হল শাখা সভাপতি তোহা আকন্দ। 

এর আগে, তিতুমীর কলেজে হলের সিট বরাদ্দের দাবিতে চলমান আন্দোলনে হামলা চালায় ছাত্রদলের কিছু নেতাকর্মী। এতে একাধিক শিক্ষার্থী আহত হন। হামলার সময় সাংবাদিকরা ভিডিও ধারণ করতে গেলে তাদের ওপর চড়াও হন ছাত্রদলের নেতাকর্মীরা। সাংবাদিকদের মোবাইল কেড়ে নিয়ে ভিডিও ডিলিট করার পাশাপাশি, ভয়াবহভাবে জিহ্বা কেটে ফেলার হুমকি দেওয়া হয়। এ হামলায় গুরুতর আহত হন ডেইলি ক্যাম্পাসের নিজস্ব প্রতিবেদক এবং সরকারি তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির দপ্তর সম্পাদক আমান উল্যাহ আলভী। 

ট্যাগ: ছাত্রদল
মিরসরাইয়ে অগ্নি দগ্ধ হয়ে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬
পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬