জবির মনোবিজ্ঞান বিভাগের নতুন চেয়ারম্যান ফাতেমা তু জোহরা

২৭ মে ২০২৫, ০৩:৫৩ PM , আপডেট: ২৮ মে ২০২৫, ০১:০৪ AM
ড. ফাতেমা তু জোহরা বিনতে জামান ও জবি লোগো

ড. ফাতেমা তু জোহরা বিনতে জামান ও জবি লোগো © টিডিসি সম্পাদিত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) মনোবিজ্ঞান বিভাগের নতুন চেয়ারম্যান হিসেবে আগামী তিন বছরের জন্য নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. ফাতেমা তু জোহরা বিনতে জামান।

আজ সোমবার (২৬ মে) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) গিয়াসউদ্দিন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য নিশ্চিত করা হয়।

আদেশে উল্লেখ করা হয়, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ আকরাম উজ্জামানের চেয়ারম্যান হিসেবে নিয়োগের মেয়াদ আগামী ১৫ জুন তিন বছর পূর্ণ হবে বিধায়, বিশ্ববিদ্যালয় আইন, ২০০৫-এর ২৪(২) ধারা অনুযায়ী অধ্যাপক ড. ফাতেমা-তু-জোহরা বিনতে জামানকে পরবর্তী তিন বছরের জন্য মনোবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হলো।’

এ বিষয়ে অধ্যাপক ড. ফাতেমা-তু-জোহরা বলেন, ‘আমি আপাতত ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছি। আগামী মাসে পূর্ণ দায়িত্ব পাবো।’

ট্যাগ: জবি
জাতীয়করণের সম্ভাব্যতা যাচাইয়ের তালিকায় আরও দুই শিক্ষাপ্রতিষ…
  • ১৯ নভেম্বর ২০২৬
৭০ বিদ্রোহী এমপি প্রার্থীসহ ৫ শতাধিক নেতাকে দলে ফেরাচ্ছে বি…
  • ১৯ নভেম্বর ২০২৬
নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার
  • ১৯ নভেম্বর ২০২৬
সাড়ে ৮ হাজার ছাত্রীর ভরসা মাত্র দুই কমনরুম, নেই প্রাথমিক চি…
  • ১৯ নভেম্বর ২০২৬
মৎস্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা স্থগিত
  • ১৯ নভেম্বর ২০২৬
সারা দেশে নিষিদ্ধঘোষিত সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিব…
  • ১৯ নভেম্বর ২০২৬
diuimage