সাত কলেজের অন্তর্বর্তী প্রশাসনের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে আজ

২৭ মে ২০২৫, ০৮:২৪ AM , আপডেট: ২৯ জুন ২০২৫, ০৮:৫২ PM
সাত কলেজের লোগো

সাত কলেজের লোগো © টিডিসি ফটো

ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় গঠনের লক্ষ্যে গঠিত রাজধানীর সরকারি সাত কলেজের অন্তবর্তীকালীন প্রশাসনের কার্যক্রম আজ মঙ্গলবার (২৭ মে) থেকে শুরু হচ্ছে। এ তথ্য জানিয়েছেন সদ্য দায়িত্বপ্রাপ্ত সাত কলেজের অন্তর্বর্তী প্রশাসক ঢাকা কলেজ অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস। তিনি বলেন, সাত কলেজের অন্তর্বর্তী প্রশাসনের প্রথম সভা মঙ্গলবার সকাল ১০টায় ইউজিসির সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হবে।

মঙ্গলবারের প্রথম সভার মাধ্যমে সাত কলেজের অন্তর্বর্তী প্রশাসনের কার্যক্রম শুরু হবে। সাত কলেজের অন্তর্বর্তী প্রশাসনের প্রথম সভায় ইউজিসির নীতিনির্ধারক কর্মকর্তা ,সাত কলেজের অধ্যক্ষবৃন্দ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।

তিনি বলেন, সভায় ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রমের সিদ্ধান্ত গৃহীত হবে। এই সভা থেকে একটি পজিটিভ রেজাল্ট আসবে, পরবর্তী নতুনভাবে প্রজ্ঞাপন দিয়ে ভর্তি কার্যক্রম শুরু হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল সহযোগিতা নিয়ে আমরা এবার ভর্তি কার্যক্রমের কাজগুলো করবো। তাদের ছাড়া আমরা তো কাজ এগিয়ে নিতে পারবো না। তারা বলেছে আমাদের দ্ব্যর্থহীনভাবে সহযোগিতা করবে। কারণ আমাদের হাতে এমন কোন ম্যাকানিজম নাই যার মাধ্যমে আমরা ভর্তি পরীক্ষার কাজগুলো সম্পন্ন করতে পারবো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় কিন্তু অন্তর্বর্তী প্রশাসনের অধীনে ভর্তি কার্যক্রম সম্পন্ন হবে।

আরও পড়ুন: চাঁদনী চক মার্কেটে ঢাবি ছাত্রীকে হেনস্তার প্রতিবাদ, মারধরের শিকার দুই শিক্ষার্থী

কতদিনের মধ্যে নতুন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে জানতে চাইলে তিনি বলেন, আমরা যত দ্রুত সম্ভব ভর্তি পরীক্ষার বিষয়ে চিন্তা করছি। আমরা চেষ্টা করছি দুই থেকে আড়াই মাসের মধ্যে যেন ভর্তি পরীক্ষা সম্পন্ন করা যায়। রাতারাতি সবকিছু পরিবর্তন হবে না। 

নতুন বিশ্ববিদ্যালয়ের কাঠামোর রূপরেখা কেমন হবে জানতে চাইলে তিনি বলেন, এই বিষয়টি নিয়ে আমরা কাজ করার সুযোগ পাই নাই। মঙ্গলবারের সভা থেকে আমাদের কাজ শুরু হবে। তখন নতুন বিশ্ববিদ্যালয়ের রূপরেখার বিষয়ে স্পষ্ট জানা যাবে। ইউজিসি কাঠামোর রূপরেখা নিয়ে আগে থেকে কাজ করছে তারা সে বিষয়ে জানেন। 

উল্লেখ্য, গত ১৮ মে দীর্ঘ জটিলতা কাটিয়ে রাজধানীর ঐতিহ্যবাহী সাত কলেজের অন্তর্বর্তী প্রশাসন গঠনের প্রজ্ঞাপন জারি করে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখা। স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় গঠনের পথে অগ্রসর হতে থাকা এই সাত কলেজের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয় ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস।

ট্যাগ: সাত কলেজ
নারী খেলোয়াড়দের উত্ত্যক্ত, প্রতিবাদ করার হামলা— যুবক আটক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই ফ্যাসিস্ট, ১৩ লক্ষ টাকা চাঁদা দে, না হয় এলাকা ছাড়’
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টঙ্গীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুলছাত্র নিহত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
দেশের সর্বোচ্চ ৩৭ ডিগ্রি তাপমাত্রা ফেনীতে, জনজীবনে অস্বস্তি
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
দীর্ঘ ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর এমপির হস্তক্ষেপে মুক্ত গোবিপ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
শীঘ্রই সমাবর্তন আয়োজনের আগ্রহ নেই কুবি প্রশাসনের
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9