শিক্ষার সমাপনী সনদ চাকরির নিশ্চয়তা বিধান করে না: ইবি উপাচার্য

১৮ মে ২০২৫, ০৫:১৭ PM , আপডেট: ১৯ মে ২০২৫, ০৭:৫৮ PM
অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন ইবি উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ

অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন ইবি উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ © টিডিসি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেছেন, শিক্ষার সমাপনী সনদ কোনো চাকরির নিশ্চয়তা বিধান করে না। এটা একজন শিক্ষার্থীকে তার সুন্দর ভবিষ্যৎ গঠনে চাকরির সংগ্রামে অবতীর্ণ হতে সুযোগ করে দেয়।

আজ রবিবার (১৮ মে) পরিসংখ্যান ও উপাত্ত বিজ্ঞান বিভাগের এমএসসি ২০২১-২২ শিক্ষাবর্ষের বিদায় ও সম্মান ২০২৩-২৪ শিক্ষাবর্ষের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

উপাচার্য বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘বিশ্ববিদ্যালয় স্কুল ও কলেজের ধারণা থেকে আলাদা। বিশ্ববিদ্যালয়ে জ্ঞানের উচ্চস্তরের চর্চা হয়ে থাকে। এখানে জীবন গঠনের ধারণা পূর্ণতা লাভ করে। তাই সফলতা নির্ভর করে কে কীভাবে শিক্ষাজীবনকে চর্চা করেছে, তার ওপর। আমি বিশ্বাস করি, শিক্ষার্থীরা তাদের জীবনে সফল হবে।’

তিনি নতুন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘তোমাদের জীবনের একটি বিশেষ অধ্যায়ের কাউন্ট-ডাউন শুরু হয়েছে। এখান থেকে অনেক দূর যেতে হবে, শিখতে হবে।

আরও পড়ুন: ডিবিতে যাচ্ছে ছাত্রদল নেতা সাম্য হত্যা মামলা: স্বরাষ্ট্র উপদেষ্টা

শিক্ষকদের উদ্দেশে অধ্যাপক নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, শিক্ষার্থীরা কী পড়তে ভালোবাসে ও কীভাবে বিষয়টি বুঝে পড়ালে তাদের সঠিক উপলব্ধি তৈরি হবে, সেটি শিক্ষকদের বুঝতে হবে।

বিভাগের সভাপতি ড. তহিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন অধ্যাপক বিপুল রায়। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সাবেক উপ-উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দিন ও বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান।

রাজধানীতে নটরডেম কলেজের সাবেক শিক্ষকের আত্মহত্যা
  • ২৫ আগস্ট ২০২৬
ছাত্রদল থেকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব
  • ২৫ আগস্ট ২০২৬
শেরপুরে একই দিনে এক উপজেলা থেকে ৫ মরদেহ উদ্ধার
  • ২৫ আগস্ট ২০২৬
যৌতুকের ৫০ লাখ টাকা না দেওয়ায় স্ত্রীকে নির্যাতন, এসিল্যান্ড…
  • ২৫ আগস্ট ২০২৬
অভিযুক্ত মাদ্রাসাশিক্ষকের সঙ্গে ডিএনএর মিল পাওয়া গেলো নবজাত…
  • ২৫ আগস্ট ২০২৬
বাবার লাশ রেখে সম্পত্তির বিরোধে দুই ভাইয়ের মারামারি, আহত ৪
  • ২৪ আগস্ট ২০২৬