‘চাহিদার সঙ্গে শিক্ষার্থী গড়ে তুলতে প্রয়োজনে কারিকুলাম পরিবর্তন করতে হবে’

১২ মে ২০২৫, ০৬:৪৩ AM , আপডেট: ১৫ মে ২০২৫, ০৫:২১ PM
অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ

অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ © টিডিসি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেছেন, ‘দেশ চতুর্থ শিল্প বিপ্লবে প্রবেশ করেছে। ইতোমধ্যে পদধ্বনি তুলছে পঞ্চম শিল্প বিপ্লব। এগুলোর জন্য আমাদের শিক্ষার্থীদের গড়ে তুলতে হলে, এখনই শিক্ষার কারিকুলাম পরিবর্তন করা দরকার। উন্নয়নের চাহিদার সঙ্গে আমাদের শিক্ষার্থীদের স্কিল ডেভেলপমেন্ট করার জন্য যে উপকরণগুলো দরকার, আমরা যেন তাদের সেটি দিতে পারি, সেই বিষয়গুলোর দিকে গুরুত্ব দিতে হবে।

আজ সোমবার (১২ মে) আইকিউএসি আয়োজিত আউটকাম বেসড এডুকেশন কারিকলাম স্ট্রাটেজিক ফ্রেমওর্য়্যাক ফর কোয়ালিটি লার্নিং-বিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

ইবি ভিসি বলেন, ‘আমাদের শিক্ষার্থীদের মনোযোগ সঠিক ধারায় ধরে রাখতে শিক্ষকদের তাদের চাওয়া ও মতামতের বিষয়ে গুরুত্ব দিতে হবে। আমাদের সমাজ ব্যবস্থার সঙ্গে কীভাবে উচ্চশিক্ষাকে যুক্ত করা যায়, সেদিকে গুরুত্ব দিয়ে উচ্চ শিক্ষার কাঠামোকে সাজাতে হবে। ভবিষ্যতে আমাদের শিক্ষার্থীদের যে জায়গা গুলোতে কাজের সুযোগ রয়েছে, সেই জায়গাগুলোকে গুরুত্ব দিয়ে উচ্চশিক্ষা ব্যবস্থাকে সাজাতে হবে। এটা এমনভাবে করতে হবে যেন তারা নিজেদের মধ্যে আকাশ ছোঁয়ার বাসনা তৈরি করতে পারে। আকাশটা তাদের সীমানা হয়ে দাঁড়ায়।’

আরও পড়ুন: আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের বিষয়ে যা বললেন সিইসি

আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. নাজিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এম এয়াকুব আলী, ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম। রির্সোস পারসন ছিলেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. আসাদ-উদ-দৌলা।

পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬
মেজর আখতারুজ্জামানকে গ্রেপ্তারের প্রতিবাদে কিশোরগঞ্জ জেলা জ…
  • ০৩ অক্টোবর ২০২৬