জাককানইবির শিক্ষক–কর্মকর্তাসহ ১৩০ জনের নামে মামলা করলেন ছাত্রদল নেতা

বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা
০৫ মে ২০২৫, ১০:১৮ PM , আপডেট: ২২ জুন ২০২৫, ০২:৪৬ PM
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (জাককানইবি)

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (জাককানইবি) © সংগৃহীত

বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় ময়মনসিংহে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) ১৩০ জন শিক্ষক ও কর্মকর্তার নামে মামলা হয়েছে। আজ সোমবার ময়মনসিংহ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন শাখা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আশিকুর রহমান।

মামলায় অজ্ঞাতনামা আরও ৭০–৮০ জনকে আসামি করা হয়েছে। আদালত মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্ত করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

বিষয়টি নিশ্চিত করে বাদীর আইনজীবী শফিকুল ইসলাম বলেন, মামলার বাদীর আবেদনের পরিপ্রেক্ষিতে বিজ্ঞ আদালত দ্রুত বিচার আইনে মামলাটি আমলে নিয়ে পিবিআইকে তদন্তের নির্দেশ দেন। তদন্ত প্রতিবেদন দাখিল করার পর আদালত পরবর্তী সিদ্ধান্ত নেবেন।

আসামিরা হলেন শিক্ষক অধ্যাপক ড. মোশাররফ শবনম, হীরক মুশফিক, তারিকুল ইসলাম, ড. সেলিম আল মামুন, ড. উজ্জল কুমার প্রধান, ড. নজরুল ইসলাম, সঞ্জয় মুখার্জী, ড. শফিকুল ইসলাম, নাহিদুল ইসলাম, রেজোয়ান শুভ্র, মোল্লা আমিনুল, মাসুম হাওলাদার, জুয়েল মোল্লা ও মাসুদ রানা।

এ ছাড়া বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক নেতা জাকিবুল হাসান রনি, মাহমুদুল আহসান লিমন, রাকিবুল ইসলাম রাকিব, বঙ্গবন্ধু পরিষদের উপদেষ্টা জোবায়ের হোসেন, অতিরিক্ত পরীক্ষানিয়ন্ত্রক আব্দুল হালিম, বঙ্গবন্ধু পরিষদের উপদেষ্টা মো. হুমায়ুন কবীর, প্রশাসনিক কর্মকর্তা ইব্রাহিম খলিল, সাব্বির আহমেদ, নজরুল ইসলাম বাবু, আল মাহমুদ কায়েস, আপেল মাহমুদ, রিয়েল সরকার প্রমুখ।

এ বিষয়ে বাদী আশিকুর রহমান বলেন, ‘বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় থানায় মামলা নিতে গড়িমসি করায় আদালতে মামলা করতে দেরি হয়েছে। আমরা ন্যায়বিচারের আশায় এ মামলা করেছি। আমি আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আহ্বান জানাব, অতি দ্রুত সময়ের মধ্যে আসামিদের গ্রেপ্তার করে যেন আইনের আওতায় আনা হয়।’

ডাকসুর কাজ নয়, তবে ঢাবি কর্তৃপক্ষ কাজটা করে দেখাক
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আশঙ্কা: স্বাস্থ্য…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রীর কিডনি প্রতিস্থাপনের টাকা জোগাতে শখের কবুতর বিক্রি ক…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠানে সরকারি ছুটির বাইরে অন্য ছুটি বাতিলের ইঙ্গ…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা ও আশপাশের এলাকায় বৃষ্টির আভাস
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
নেপাালে ১০ বাংলাদেশি নাগরিক আটক 
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9