রাবিতে কোরআন পোড়ানোর ঘটনা সপ্তাহ পার হলেও জমা হয়নি প্রতিবেদন

২০ জানুয়ারি ২০২৫, ০৫:১৩ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ০৩:৩৬ PM
রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাজশাহী বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

গত ১১ জানুয়ারি রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ১১টি আবাসিক হলে একযোগে পবিত্র কোরআন পোড়ানোর ঘটনা ঘটে। এর পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মো. ফরিদ উদ্দিন খানকে আহ্বায়ক করে ৯ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এই কমিটিকে অনধিক সাত কার্যদিবসের মধ্যে চূড়ান্ত প্রতিবেদন দিতে বলা হয়। কিন্তু ৮ দিন অতিবাহিত হলেও তদন্ত প্রতিবেদন জমা দিতে পারেনি তদন্ত কমিটি।

আজ সোমবার (২০ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন অধ্যাপক মো. ফরিদ উদ্দিন খান।

ফরিদ উদ্দিন খান বলেন, ‘আমরা প্রাথমিকভাবে কিছু আলামত পেয়েছি, সেগুলো আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করেছি। তাদের সঙ্গে আমাদের নিয়মিত কথা হচ্ছে। এটা তো একটু সেনসিটিভ বিষয় এ জন্য একটু সময় লাগছে‌। ভিসি স্যারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি। একটা জরুরি কাজে ঢাকায় এসেছি। আশা করছি ফিরে যেয়ে খুব দ্রুত প্রতিবেদন জমা দিতে পারব।’ 

১১ জানুয়ারি দিবাগত রাতে শহীদ জিয়াউর রহমান হল, সৈয়দ আমীর আলী হল, মাদার বখশ হল, শাহ মখ্দুম হল, শেরে বাংলা হল, শহীদ হবিবুর রহমান হল, মতিহার হলে, সোহরাওয়ার্দী হল, জোহা হলসহ আরও কয়েকটি হলে রাতের আঁধারে পবিত্র কোরআন পোড়ানোর ঘটনা ঘটে। এ ছাড়া জিয়াউর রহমান হলের দেওয়ালে বিজেপির লোগো আঁকানো হয়।

অনলাইনে পরিচয় থেকে প্রেম, বরিশালের তরুণীকে বিয়ে চীনা তরুণের…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ডি বক্সের বাইরে থেকে মেসির দুর্দান্ত গোল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
এআইয়ের লাগাম টানতে আহ্বান অ্যানথ্রপিকের প্রধান নির্বাহীর, এ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
পানি জমলেই বাড়ে এডিসের বংশবৃদ্ধির ঝুঁকি, ডেঙ্গু থেকে নিরাপদ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির শিক্ষক মূল্যায়ন ওয়েবসাইটে রিভিউ দেখা বন্ধ, নেপথ্যে য…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
চিকিৎসকদের জন্য কঠোর নির্দেশনা বিএমডিসির
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9