রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে রাজশাহী কলেজে বিক্ষোভ

২৩ অক্টোবর ২০২৪, ১১:০৩ AM , আপডেট: ২১ জুলাই ২০২৫, ০৫:৪৩ PM
বিক্ষোভ সমাবেশ করেন রাজশাহী কলেজে শিক্ষার্থীরা

বিক্ষোভ সমাবেশ করেন রাজশাহী কলেজে শিক্ষার্থীরা © টিডিসি

রাষ্ট্রপতির পদত্যাগ, আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচার এবং তাদের নিষিদ্ধের দাবিতে রাজশাহী কলেজে শিক্ষার্থীরা বিক্ষোভ সমাবেশ করেছেন। মঙ্গলবার (২২ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী কলেজ প্রশাসনিক ভবনের সামনে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এই প্রতিবাদ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এর আগে রাজশাহী কলেজের প্রশাসনিক ভবনের সামনে থেকে একটি মিছিল  শুরু হয়ে  কলেজের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবারও প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়। বিক্ষোভ সমাবেশ একপর্যায়ে রাজশাহী সিটি কলেজের শিক্ষার্থীরাও যোগ দিয়ে একাত্মতা প্রকাশ করেন।

বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা অভিযোগ করেন বলেন, রাষ্ট্রপতি চুপ্পু বর্তমান ফ্যাসিবাদী সরকারের পৃষ্ঠপোষক হিসেবে কাজ করছেন। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, রাষ্ট্রপতি আজকের মধ্যেই পদত্যাগ না করলে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে। এছাড়া তারা সরকারের প্রতি আহ্বান জানান, প্রশাসনের উচ্চপর্যায়ের দায়িত্বে থাকা আওয়ামী লীগের সময় নিয়োগপ্রাপ্ত ব্যক্তিদের দ্রুত পদত্যাগ করানোর জন্য।

বিক্ষোভকারীরা শিক্ষার্থীরা  আরও বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা যদি আবারও দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে, তবে সাধারণ শিক্ষার্থীরা এবং জনগণ তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে।

সিগারেট বিক্রি নিয়ে বাকবিতণ্ডা, জিএসের চাপে দোকান বন্ধের অভ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
‎চলতি বছরেই জাবির ৭ম সমাবর্তন আয়োজনের দাবি জাকসুর
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডাকসু ব্যবসায় শিক্ষা অনুষদে লিফটের ব্যবস্থা করেনি, প্রশাসনই…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর: স্পিকার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
মাউশির ৬১০ পদের ফল প্রকাশের দাবিতে চাকরিপ্রার্থীদের মানববন্…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
চার যুগ পর দখলমুক্ত ঢাবির ফজলুল হক হলের ১০১ নম্বর কক্ষ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9