ভিসি ও প্রক্টরের কুশপুত্তলিকা পোড়ালেন বেরোবি শিক্ষার্থীরা

১৭ জুলাই ২০২৪, ০৮:৫৩ PM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১১:৩১ AM

© টিডিসি ফটো

চলমান কোটা সংস্কার আন্দোলনে বিশ্ববিদ্যালয় ভিসি ও প্রক্টরের দায়িত্বহীনতায় পুলিশের গুলিতে নিহত আবু সাইদের হত্যার প্রতিবাদে কুশপুত্তলিকা পোড়ালেন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) সাধারণ শিক্ষার্থীরা। আজ বুধবার (১৭ জুলাই) বিশ্ববিদ্যালয়ের গেটে এই কুশপুত্তলিকা দাহ করানো হয়।

বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড.হাসিবুর রশীদ ও প্রক্টর মো শরিফুল ইসলামের দায়িত্বহীনতা ও নীরব ভূমিকার কারণে আবু সাইদ শহিদ হয়েছে বলে সাধারণ শিক্ষার্থীরা জানান।

গত কাল (১৬ জুলাই) দুপুর ২ টার দিকে রংপুরের খামার মোড় থেকে শিক্ষার্থীরা বিশাল মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের ১নং ফটকের সামনে আসেন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। শিক্ষার্থীরা ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এতে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ বাধে। এ সময় পুলিশ প্রায় ২০০ রাউন্ড গুলি ও রাবার বুলেট ছোড়ে। এ সময় পুলিশের গুলিতে বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাইদ নিহত হন।

নিহত আবু সাইদ রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুরের বাসিন্দা মকবুল হোসেনের ছেলে। তিনি কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী।

দিয়ালো সমতা ফেরানোর পর হলান্ডের জবাব, আবারও এগিয়ে নরওয়ে
  • ০১ জুলাই ২০২৬
আমাদ দিয়ালোর গোলে সমতায় ফিরল আইভরি কোস্ট
  • ০১ জুলাই ২০২৬
জ্ঞানচর্চার এক উজ্জ্বল কেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয়: ডা শফিক…
  • ০১ জুলাই ২০২৬
১০৬ বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়
  • ০১ জুলাই ২০২৬
শেষ ষোলোর আগে বড় দুঃসংবাদ পেল ব্রাজিল
  • ০১ জুলাই ২০২৬
নুসার দুর্দান্ত গোলে এগিয়ে থেকে বিরতিতে নরওয়ে
  • ৩০ জুন ২০২৬