বেরোবিতে নিহত আবু সাঈদের নামে চত্বর ও গেইট উদ্বোধন

১৭ জুলাই ২০২৪, ০৬:০১ PM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১১:৩১ AM

© টিডিসি ফটো

রংপুরে পুলিশের সঙ্গে সংঘর্ষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদ  নিহতের ঘটনায় তার নামে বিশ্ববিদ্যালয়ের ১ নাম্বার গেইটের নাম পরিবর্তন করে নাম আবু সাঈদ গেইট এবং রংপুর পার্কের মোড়ের নাম পরিবর্তন করে শহিদ আবু সাঈদ চত্বর নামকরণ করেন শিক্ষার্থীরা। বুধবার (১৭ই জুলাই) দুপুর ২ টায় নিহত শিক্ষার্থীদের গায়েবি জানানজা শেষে কয়েক হাজার শিক্ষার্থীর উপস্থিতিতে গেইট এবং চত্বর উদ্বোধন করেন সাধারণ শিক্ষার্থীরা । 

গতকাল (১৬ জুলাই) দুপুর ৩টার দিকে রংপুরের খামার মোড় থেকে শিক্ষার্থীরা বিশাল মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের ১নং ফটকের সামনে আসেন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। শিক্ষার্থীরা ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এতে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ বাধে। এ সময় পুলিশ প্রায় ২০০ রাউন্ড গুলি ও রাবার বুলেট ছোড়ে। এ সময় পুলিশের গুলিতে বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাইদ নিহত হন।

নিহত আবু সাইদ রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুরের বাসিন্দা মকবুল হোসেনের ছেলে। তিনি কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী।

এ সময় শিক্ষার্থীরা বলেন, আমাদের ভাইয়ের নাম্বার গেইট এবং চত্বর উদ্বোধন করলাম এখন থেকে সবাই এ নামে ডাকবো। আমার ভাইকে যারা হত্যা করেছে তাদের বিচার চাই। আমাদের এক দফা এক দাবি আন্দোলন চলবেই। এইভাবে আমরা আরো রক্ত দিতে প্রস্তুত আছি।

জামায়াতের নারী কর্মীকে গ্রেপ্তারের পর ফেসবুক পোস্ট ভাইরাল
  • ০৭ এপ্রিল ২০২৬
ইরানের ১৩ হাজার লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র
  • ০৭ এপ্রিল ২০২৬
যে বাড়িতে আত্মগোপনে ছিলেন শিরীন শারমিন, গ্রেপ্তার হলেন যে ম…
  • ০৭ এপ্রিল ২০২৬
এক বছরে ৪ বার নিয়োগ কার্যক্রম চালাতে চায় এনটিআরসিএ
  • ০৭ এপ্রিল ২০২৬
জামায়াতে ইসলামীর সেই নারী কর্মীর মুক্তির দাবিতে প্রধানমন্ত্…
  • ০৭ এপ্রিল ২০২৬
ড্যাফোডিল কর্মচারীর ৭ বছরের মেয়েকে ধর্ষণের অভিযোগ বাড়িওয়ালা…
  • ০৭ এপ্রিল ২০২৬
close