ছাত্রলীগের নেতাকর্মীদের পাঠদানে বিরত থাকবেন বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষিকা

১৭ জুলাই ২০২৪, ০৫:৪৭ PM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১১:৩১ AM
উম্মে ফারহানা

উম্মে ফারহানা © সংগৃহীত

ছাত্রলীগ কর্তৃক কোটা আন্দোলনকারী সাধারণ শিক্ষার্থীদের হামলার প্রেক্ষিতে সংগঠনটির নেতাকর্মীদের পাঠদান থেকে বিরত থাকার ঘোষণা দিয়েছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের সহকারী অধ্যাপক উম্মে ফারহানা। আজ বুধবার বিকেলে ফেসবুকের এক পোস্টে এ ঘোষণা দেন তিনি।

পোস্ট তিনি লিখেছেন, আমি উম্মে ফারহানা, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের সহকারী অধ্যাপক, এই মর্মে ঘোষণা দিচ্ছি যে বাংলাদেশ ছাত্রলীগের কোন নেতাকর্মী কিংবা সদস্যকে আর কখনো পাঠদান করবো না। আমার বিভাগের কোন শিক্ষার্থী যদি কোনোভাবে ছাত্রলীগের কোন কমিটির সঙ্গে যুক্ত থাকেন তাহলে তারা যেন আমার ক্লাসে না আসেন। অন্য বিভাগে সাধারণত কোর্স নেই না, নিলে তাদের জন্যও একই কথা প্রযোজ্য হবে।

তিনি আরও বলেন, যারা লোভের বশবর্তী হয়ে নিরস্ত্র সতীর্থদের শারীরিক আঘাত করে তারা আমার ছাত্র হতে পারে না। এই নৈরাজ্য আর অরাজকতার মধ্যে আমি সাধারণ শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে অন্তত এইটুকু নিশ্চিত করতে চাই যে অন্যায় ও জুলুম যারা করে তাদের সঙ্গে আমার কোন সংস্রব নেই। শিক্ষার্থীদের জয় হোক।

 

 

ঢাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে ববি সাংবা…
  • ২৬ এপ্রিল ২০২৬
লা লিগায় শিরোপা জেতার পথে বার্সেলোনা
  • ২৬ এপ্রিল ২০২৬
টানা চতুর্থবারের মতো এফএ কাপের ফাইনালে উঠে ইতিহাস গড়ল ম্যান…
  • ২৬ এপ্রিল ২০২৬
প্রেসক্লাব পাবনার প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
  • ২৬ এপ্রিল ২০২৬
টেবিলে বসা নিয়ে বিয়েবাড়িতে বর ও কনেপক্ষের সংঘর্ষ, অতঃপর ...
  • ২৬ এপ্রিল ২০২৬
শিক্ষক শিক্ষকের মতো থাকেন, না হলে কান বরাবর পড়বে— রাবি অধ্য…
  • ২৫ এপ্রিল ২০২৬