প্রশাসন বন্ধ দিলেও হল ছাড়বে না ববি শিক্ষার্থীরা, চলমান থাকবে আন্দোলন 

১৭ জুলাই ২০২৪, ০৫:১৪ PM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১১:৩১ AM

© সংগৃহীত

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) শিক্ষা কার্যক্রম ও আবাসিক হল বন্ধ রাখার জন্য নোটিস দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সেই নোটিশের তোয়াক্কা না করে হলেই অবস্থান করছে শিক্ষার্থীরা। এদিকে বিকাল ৩টা থেকে বরিশাল-কুয়াকাটা  মহাসড়ক অবরোধ করে রেখেছে ববি শিক্ষার্থী। 

বিশ্ববিদ্যালয়ের শেখ হাসিনা হলে নোটিসেই চাল ভাজা খান আবাসিক ছাত্রীরা। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে গেলে তারা লেখেন,এটা এক ধরণের প্রতিবাদ।হল না ছাড়ার প্রতিবাদ।এদিকে শেরে বাংলা হলের শিক্ষার্থীরা হল না ছাড়ার ঘোষণা দিয়ে দুপুর একটায় মিছিল বের করেন।সেইসময় বঙ্গবন্ধু হলের আবাসিক শিক্ষার্থীরা স্লোগান দিয়ে হল না ছাড়ার কথা জানান।

শেখ হাসিনা হলের আবাসিক শিক্ষার্থীরা জানান,ঢাকা সহ বিভিন্ন জায়গায় আমার ভাইয়ের উপরে হামলা ও রক্তাক্ত করা হয়েছে।আমরা এর বিচারের দাবি ও অধিকার আদায় না হওয়া পর্যন্ত হল ছাড়বোনা।

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের আবাসিক এক শিক্ষার্থী জানান, আমরা হল ছাড়বো না।কোটা সংস্কার আন্দোলন আমরা করবো।আমাদের অধিকারের প্রশ্ন এটা।

বঙ্গবন্ধু হলের এক আবাসিক শিক্ষার্থী বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন হল হল বন্ধ দিয়েছে, কিন্ত আমরা দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলমান থাকবে এবং আমরা কোনো অবস্থাতেই হল ছেড়ে যাবো না।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোঃ মনিরুল ইসলাম স্বাক্ষরিত ওই নোটিসে জানানো হয়, সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ১৬.০৭.২০২৪ তারিখে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) এর সচিব মহোদয় স্বাক্ষরিত ৩৭.০১.০০০০.০৩১.৯৯.০০৪.২১.৩১৭ স্মারকের পত্রমূলে প্রদত্ত নির্দেশনা অনুযায়ী পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ও আবাসিক হলসমূহ বন্ধ ঘোষণা করা হলো।

একইসাথে শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে ১৭ জুলাই বেলা ৩টার মধ্যে শিক্ষার্থীদের আবাসিক হল ত্যাগ করে নিরাপদ আবাসস্থলে অবস্থানের নির্দেশ প্রদান করা হয়েছে ওই নোটিসে।##

প্রধান শিক্ষক ছাড়াই চলছে ফেনীর ৬২ প্রাথমিক বিদ্যালয়, দায়িত্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, এসআইসহ আহত ৪
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যালয়ে আনা শিক্ষার্থীর আইফোন ভাঙলেন শিক্ষক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নারী খেলোয়াড়দের উত্ত্যক্ত, প্রতিবাদ করার হামলা— যুবক আটক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই ফ্যাসিস্ট, ১৩ লক্ষ টাকা চাঁদা দে, না হয় এলাকা ছাড়’
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টঙ্গীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুলছাত্র নিহত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9