অনির্দিষ্টকালের জন্য বন্ধ জবি, ছাত্রীদের বিক্ষোভে অবরুদ্ধ হল প্রভোস্ট 

১৭ জুলাই ২০২৪, ১২:৪৯ PM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১১:৩২ AM

© টিডিসি ফটো

পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া একমাত্র ছাত্রী হল বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের শিক্ষার্থীদের বিকেল ৪টার মধ্যে হল ত্যাগ করতে বলা হয়েছে।

আজ বুধবার উপাচার্যের কনফারেন্স রুমে এক জরুরি সিন্ডিকেটে এ সিদ্ধান্ত হয় বলে নিশ্চিত করেছেন উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম।

উপাচার্য সাদেকা হালিম বলেন, আজ বিকেল ৪টার মধ্যে ছাত্রীদের হল ত্যাগ করতে হবে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত আমাদের বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষা কার্যক্রম বন্ধ থাকবে।

তবে শিক্ষার্থীরা হল না ছাড়ার ঘোষণা দিয়ে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের সামনে বিক্ষোভ মিছিল শুরু করে। এসময় তারা হল প্রভোস্টকে অবরুদ্ধ করে। দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মিটিংয়ে হল বন্ধের সিদ্ধান্তের পরে হলের শিক্ষার্থীরা নিচে জড়ো হয়। পরে আন্দোলনকারী শিক্ষার্থীরা হল না ছাড়ার ব্যাপারে ‘প্রসাশনের সিদ্ধান্ত মানি না, মানবো না এবং হল আমাদের ঠিকানা, আমরা হল ছাড়বো না’ বলে স্লোগান দিতে থাকে ।

নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী জানায়, রুমে রুমে দিয়ে টিউটররা আমাদের বের হয়ে যেতে বলেছেন। বিকাল ৪টার মধ্যে হল না ছাড়লে রাতে পুলিশ আসবে বলেও ভয় দেখানো হয়।

এ বিষয়ে জানতে হল প্রভোস্ট অধ্যাপক ড. দীপিকা রানী সরকারকে ফোন করা হলে তিনি বলেন এখন মিটিংয়ে আছি কথা বলা সম্ভব না। 

জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের গৌরব অর্জন করলো…
  • ৩০ জুন ২০২৬
নুসার দুর্দান্ত গোলে এগিয়ে নরওয়ে
  • ৩০ জুন ২০২৬
স্ত্রীর বিরুদ্ধে স্বামীর যৌতুক মামলা
  • ৩০ জুন ২০২৬
ফেনির অপহৃত ৪ তরুণকে টেকনাফের দুর্গম পাহাড়ি এলাকা থেকে উদ্ধ…
  • ৩০ জুন ২০২৬
নকআউটে বড় চমক নরওয়ের, ব্রাজিলের প্রতিপক্ষ হতে একসঙ্গে ১০ …
  • ৩০ জুন ২০২৬
গলায় বাদাম আটকে প্রাণ গেল তিন বছরের মানহার
  • ৩০ জুন ২০২৬