অনির্দিষ্টকালের জন্য ইবি বন্ধ ঘোষণা, হল ত্যাগের নির্দেশ

১৭ জুলাই ২০২৪, ১২:৩৯ PM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১১:৩২ AM
অনির্দিষ্টকালের জন্য ইবি বন্ধ ঘোষণা

অনির্দিষ্টকালের জন্য ইবি বন্ধ ঘোষণা © ফাইল ছবি

চলমান কোটা সংস্কার আন্দোলনে নিরাপত্তার স্বার্থে অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় ও হলসমূহ বন্ধের সিদ্ধান্ত নিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) প্রশাসন। সিদ্ধান্ত অনুযায়ী আজ দুপুর ১ টার মধ্যে ছেলেদের এবং আগামীকাল সকাল ১০ টার মধ্যে মেয়েদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। হল ত্যাগের আগে এমন সিদ্ধান্তে চরম ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থীরা। অনেকেই বলছেন, প্রশাসন নিরাপত্তা দিতে ব্যার্থ হয়েছে।

বুধবার (১৭ জুলাই) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

জানা যায়, কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের নিরাপত্তা জনিত কারণে বিশ্ববিদ্যালয় ও হলসমূহ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রশাসনের হঠাৎ এমন সিদ্ধান্তে ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থীরা। হঠাৎ করে বাস, ট্রেনের টিকেট পাওয়া যাবেনা বলে জানান শিক্ষার্থীরা। এদিকে চলমান ভীতিকর পরিস্থিতিতে আতঙ্কিত হয়ে বন্ধের সিদ্ধান্তের আগেই অনেক শিক্ষার্থীকে ক্যাম্পাস ছাড়তে দেখা যায়।

মাহমুদুল হাসান জিহাদি নামে এক শিক্ষার্থী বলেন, এই মূহুর্তে আচমকা কোন পূর্বাভাস ছাড়াই ‍যদি হল বন্ধ করা হয় তাহলে আমাদের দুর্ভোগের সীমা থাকবে না। বহিরাগত আটকাতে কেন হল বন্ধ করতে হবে? প্রশাসন কেন নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে।

আরও পড়ুন: এক ঘণ্টার মধ্যে পুলিশ-বিজিবিকে ঢাবি ক্যাম্পাস ত্যাগে আল্টিমেটাম

শিক্ষার্থী আবির হোসেন বলেন, যে পরিস্থিতিই হোক তাই বলে হল বন্ধ করতে হবে। প্রশাসনের জন্য এটা ব্যর্থতা। শিক্ষার্থীদের নিরাপত্তা দেওয়ায়তো প্রশাসনের কাজ। এমন সিদ্ধান্তে ভোগান্তিতে পড়েছি।

 
প্রধান শিক্ষক ছাড়াই চলছে ফেনীর ৬২ প্রাথমিক বিদ্যালয়, দায়িত্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, এসআইসহ আহত ৪
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যালয়ে আনা শিক্ষার্থীর আইফোন ভাঙলেন শিক্ষক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নারী খেলোয়াড়দের উত্ত্যক্ত, প্রতিবাদ করার হামলা— যুবক আটক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই ফ্যাসিস্ট, ১৩ লক্ষ টাকা চাঁদা দে, না হয় এলাকা ছাড়’
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টঙ্গীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুলছাত্র নিহত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9