এবার চুয়েট ক্যাম্পাসে ছাত্র রাজনীতি বয়কটের ডাক

১৭ জুলাই ২০২৪, ১১:৩০ AM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১১:৩২ AM
চুয়েট শিক্ষার্থীরা

চুয়েট শিক্ষার্থীরা © টিডিসি ফটো

দেশব্যাপী চলমান কোটা সংস্কার আন্দোলনে দেশের বিভিন্ন স্থানে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ সহ সব রাজনৈতিক সংগঠনকে বয়কটের ডাক দিয়েছেন শিক্ষার্থীরা। এতে অংশ নিয়েছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।

এর আগে গতকাল (১৬ জুলাই) রাতে চট্টগ্রাম শহরের চাঁদগাও এলাকায় চুয়েট শিক্ষার্থীদের বহনকারী সাঙ্গু বাসে হামলা হয়। এ হামলার সঙ্গে ছাত্রলীগ জড়িত বলে অভিযোগ উঠে। এরপর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ব্যাচের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগ সহ সব রাজনৈতিক সংগঠনকে বয়কটের আহ্বান জানাতে শুরু করেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের দাবি, যে সংগঠনের সদস্যরা বিশ্ববিদ্যালয়ের নিজেদের সহপাঠীদের উপরই হামলা চালাতে পারে, এমন সংগঠন বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে থাকতে পারে না। এতে আমাদের শিক্ষার্থীরা নিরাপত্তাহীনতায় ভুগবে। এমন সংগঠন আমরা চাই না।

বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার বিজ্ঞান ও কৌশল বিভাগের ১৯ ব্যাচের শিক্ষার্থী আবু রায়হান আল বিরুনী সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেন, ‘চলমান কোটা আন্দোলনের সাথে একাত্মতা পোষণ করে এবং সাধারণ শিক্ষার্থীদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে চুয়েট ক্যাম্পাসে ছাত্র রাজনীতি ও সকল প্রকার রাজনৈতিক কর্মকাণ্ড বয়কট করছি।’

তিনি আরও উল্লেখ করেন, ‘যারা এই বয়কট মানবেনা অথবা আন্দোলনের বিরোধী কোনো পদক্ষেপ নেবে, তাদেরকে সাধারণ শিক্ষার্থীরা অত্র ক্যাম্পাসে সর্বস্থানে সম্পূর্ণরূপে অবাঞ্ছিত ঘোষণা করা হবে।’

পুরকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মাহাফুজুর রহমান মোহাব্বত লিখেন, ‘সারা বাংলাদেশে আজকের আন্দোলনে ছাত্রলীগ ও পুলিশের যৌথ এবং ন্যাক্কারজনক হামলায় বেশ কিছু আন্দোলনকারী নিহত হন এবং চুয়েটিয়ান সহ অনেকেই আহত হন।  এছাড়া আজ রাতে চুয়েট বাসে ছাত্রলীগের হামলা হয় ও আমার বোনদের লাঞ্ছিত করা হয়।’

‘তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি চুয়েটে সকল ছাত্র রাজনীতি ও রাজনৈতিক কর্মকাণ্ড  এখন থেকে নিষিদ্ধ থাকবে। এবং কোটা আন্দোলনের যৌক্তিক সমাধান না হওয়া পর্যন্ত আমরা ক্যাম্পাস ত্যাগ করব না।’ ‘আগামীকাল থেকে আমরা কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক  আন্দোলন চালিয়ে যাব। যারা আমাদের আন্দোলনের বিরুদ্ধে কাজ করবে তাকে সর্বাত্মক ভাবে বয়কট করা হবে।’

 
এআই দিয়ে মাদক কারবারির জার্সি বদল, এসআইকে শোকজ
  • ০১ জুলাই ২০২৬
শহীদ মিনারে ছাত্রদলের ‘আলোয় আলোয় স্মৃতি সমুজ্জ্বল’ কর্মসূচি
  • ০১ জুলাই ২০২৬
শেষ ষোলোতে নরওয়েকে পেল ব্রাজিল
  • ০১ জুলাই ২০২৬
আইভরি কোস্টকে বিদায় করে শেষ ষোলোতে নরওয়ে
  • ০১ জুলাই ২০২৬
দিয়ালো সমতা ফেরানোর পর হলান্ডের জবাব, আবারও এগিয়ে নরওয়ে
  • ০১ জুলাই ২০২৬
আমাদ দিয়ালোর গোলে সমতায় ফিরল আইভরি কোস্ট
  • ০১ জুলাই ২০২৬