কোটা সংস্কার আন্দোলনে উত্তাল ইসলামী বিশ্ববিদ্যালয়

১৬ জুলাই ২০২৪, ০৩:১৭ PM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১১:৩৪ AM
কোটা সংস্কার আন্দোলনে উত্তাল ইসলামী বিশ্ববিদ্যালয়

কোটা সংস্কার আন্দোলনে উত্তাল ইসলামী বিশ্ববিদ্যালয় © টিডিসি ফটো

তিন দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কোটা সংস্কার আন্দোলনকারীরা। কোটা নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রত্যাহার, সোমবার সারাদেশে আন্দোলনকারীদের উপর হামলার প্রতিবাদে এ কর্মসূচি পালন করেন তারা। এদিন সহস্র শিক্ষার্থী অংশ নেন।

মঙ্গলবার (১৬ জুলাই) বেলা সাড়ে ১১টায় ক্যাম্পাসের বটতলা থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’ ম্যুরালের পাদদেশে সমাবেশে মিলিত হয়। এরপর বেলা ১ টায় কর্মসূচি শেষ করেন তারা।

আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, আমাদের ভয় দেখিয়ে কোনো লাভ হবে না। আমাদের ভাই-বোনদের রক্ত দেখে আমাদের জীবনের ভয় চলে গেছে। আমাদের উপর যত বেশি হামলা করবেন, যত ভয় দেখাবেন আন্দোলন তত বেশি বেগবান হবে। আর একবার যদি আমার ভাইদের উপর হামলা করা হয় তাহলে সবাই একসঙ্গে ছাত্রলীগের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবো।

বিক্ষোভে উত্তাল ইসলামী বিশ্ববিদ্যালয়।

সমাবেশে অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক ফারহা তানজীম তিতিল শিক্ষার্থীদের দাবির সঙ্গে একাত্ম পোষণ করেন। তিনি বলেন, কোটার যৌক্তিক সংস্কার হওয়া দরকার। আমি তোমাদের দাবির সঙ্গে একাত্ম পোষণ করছি। গতদিন যে ছাত্রদের উপর হামলা করা হয়েছে তার নিন্দা ও প্রতিবাদ জানাই। সকল প্রকারের দ্বিধা ছেড়ে সবাইকে একসঙ্গে দাবি আদায়ে সামনে এগিয়ে যেতে হবে।

প্রধান শিক্ষক ছাড়াই চলছে ফেনীর ৬২ প্রাথমিক বিদ্যালয়, দায়িত্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, এসআইসহ আহত ৪
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যালয়ে আনা শিক্ষার্থীর আইফোন ভাঙলেন শিক্ষক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নারী খেলোয়াড়দের উত্ত্যক্ত, প্রতিবাদ করার হামলা— যুবক আটক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই ফ্যাসিস্ট, ১৩ লক্ষ টাকা চাঁদা দে, না হয় এলাকা ছাড়’
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টঙ্গীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুলছাত্র নিহত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9