কোটা সংস্কার আন্দোলনে তিতুমীর কলেজের আহত ৭

১৫ জুলাই ২০২৪, ০৮:২২ PM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১১:৩৬ AM
আহত শিক্ষার্থীরা ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসা গ্রহণ করেন

আহত শিক্ষার্থীরা ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসা গ্রহণ করেন © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলায় অন্তত ৮০ জন শিক্ষার্থী আহত হয়েছেন। তিতুমীর কলেজের শিক্ষার্থীরাও এই হামলায় আহত হন। সোমবার (১৫ জুলাই) বিকেলে আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া। তিনি বলেন, ‘ঢাকা মেডিকেলে আহত অবস্থায় অন্তত ৭০ শিক্ষার্থী এখন পর্যন্ত জরুরি বিভাগের চিকিৎসা নিচ্ছেন।’

আহতদের মধ্যে তিতুমীর কলেজের ৭ জন শিক্ষার্থীও রয়েছেন। তিতুমীর কলেজের আহত শিক্ষার্থীরা হলো সুজন, শামিম, সাখাওয়াত, আফতাব, সুমনা, আসমানি, জুবায়ের।

আরও পড়ুন:  ঢাবিতে ফের আন্দোলনকারীদের উপর হামলা, ১০ ককটেল বিস্ফোরণ

আহত শিক্ষার্থীদের অভিযোগ, ইডেন কলেজের ভেতরে ছাত্রলীগের হামলায় ৬ ছাত্রী আহত হন। এছাড়া রাজু ভাস্কর্য, দোয়েল চত্বর, জিয়া হল, শহীদুল্লাহ হল, ৭১ হল এলাকায় ছাত্রলীগের কর্মীরা কোটাবিরোধী শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়ে ছাত্র এবং ছাত্রীদের আহত করে। আহতদের বেশিরভাগেরই মাথায় আঘাত পেয়ে রক্তাক্ত হয়েছে।

ঢামেকে আসা আহত শিক্ষার্থীদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। আহতদের মধ্যে কারো মাথা ফেটেছে, কারো নাক, এবং কারো হাতে কোপের দাগ রয়েছে। আহত শিক্ষার্থীদের বক্তব্য অনুযায়ী, আন্দোলনের সময় ছাত্রলীগের নেতাকর্মীরা বাঁশ ও লাঠিসোটা নিয়ে হামলা চালায়। 

এর আগে গতকাল বিকেলে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্য প্রত্যাহারের দাবিতে আজ (সোমবার) দুপুরে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা রাজু ভাস্কর্যের সামনে জড়ো হতে শুরু করেন। একই স্থানে বিকেল ৩টায় বিক্ষোভ সমাবেশ করার ঘোষণা দিয়েছিল ছাত্রলীগ। পরে বিকেল সাড়ে ৩টার দিকে ভিসি চত্বরের সামনে আন্দোলনকারীদের ওপর হামলা চালায় ছাত্রলীগ। এতে অন্তত ৮০ জন আহত হয়ে ঢামেক হাসপাতালে চিকিৎসা নিতে গেছে বলে জানা গেছে।

এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন, জানালেন চার কারণ
  • ০৫ নভেম্বর ২০২৬
এনএসইউতে তরুণদের পরিবেশবান্ধব উদ্ভাবনে এনএসইউ-ব্র্যাক গ্রিন…
  • ০৫ নভেম্বর ২০২৬
আগের উপাচার্যকে পুনর্বহালের দাবিতে বিএনপির মহাসচিবকে চুয়েট …
  • ০৫ নভেম্বর ২০২৬
রোনালদো-মেসির বিদায়, দুই কিংবদন্তির শেষটা দুই রকম
  • ০৫ নভেম্বর ২০২৬
শিক্ষকদের পিএইচডি ও আন্তর্জাতিক মানের গবেষণায় গুরুত্ব দিচ্ছ…
  • ০৫ নভেম্বর ২০২৬
স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পরিবহনসেবায় যুক্ত হলো…
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950