ইমামকে অব্যাহতির বিষয়টি গণমাধ্যমে ভুলভাবে উপস্থাপিত হয়েছে: জবি প্রশাসন

৩১ মে ২০২৪, ১২:৫২ AM , আপডেট: ০২ আগস্ট ২০২৫, ০৩:২৮ PM
জবির কেন্দ্রীয় মসজিদ

জবির কেন্দ্রীয় মসজিদ © ফাইল ফটো

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) কেন্দ্রীয় মসজিদে একজন নারী শিক্ষার্থী অবস্থানের ঘটনাকে কেন্দ্রীয় করে ইমামকে (খতিব) মৌখিকভাবে অব্যাহতির প্রতিবাদে বৃহস্পতিবার (৩০ মে) দ্বিতীয় দিনের মতো ক্যাম্পাসে মানববন্ধন ও মিছিলের চেষ্টা করেছেন সাধারণ শিক্ষার্থীরা। তবে পুলিশ ও প্রক্টরিয়াল বডির বাঁধার মুখে পণ্ড হতে যায় তাদের কর্মসূচি।

এদিকে, ইমামকে মৌখিকভাবে অব্যাহতি দেয়ার বিষয়টি গণমাধ্যমে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে বলে দাবি করেছে জবি প্রশাসন। বৃহস্পতিবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ দাবি করা হয়।

এতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে গত ১৫ মে রাত ১১টা ২০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের একজন নারী শিক্ষার্থী অবস্থানের ঘটনা ঘটে। এ বিষয়ে মসজিদের ইমামসহ সংশ্লিষ্টদের দায়িত্ব অবহেলার বিষয়ে তদন্তপূর্বক একটি নিরপেক্ষ প্রতিবেদন প্রদানের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 

“বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে উঠে এসেছে। কোন কোন গণমাধ্যম খতিবকে অপসারণ করা হয়েছে বা অব্যাহতি দেয়া হয়েছে উল্লেখ করে বিষয়টি ভুলভাবে উপস্থাপন করেছে, যা অসত্য ও উদ্দেশ্য প্রণোদিত। সুষ্ঠু তদন্তের স্বার্থে  মসজিদের খতিবকে শুধুমাত্র সাময়িকভাবে ইমামতি করা থেকে বিরত থাকতে মৌখিক নির্দেশ দেয়া হয়েছে, এর বেশি কিছু নয়।”

মানবতাবিরোধী অপরাধ মামলায় ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আওয়ামী লীগের আরও এক এমপি আটক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
মোবাইলের কিস্তি দিতে না পারায় যুবককে তুলে নিয়ে রক্ত নেওয়ার …
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বেনাপোলে ভারতীয় ইলিশ, যশোরের বাজারে ‘মিয়ানমারের’ নামে বিক্র…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
গণতন্ত্রের সূচকে ৫০ বছরের মধ্যে সর্বনিম্নে যুক্তরাষ্ট্র
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
সৌরবিদ্যুতে চলছে ২ হাজার শিক্ষার্থীর স্কুল, বিল ৩০ হাজার থে…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9