জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্থগিত অনার্স ৪র্থ বর্ষের পরীক্ষার রুটিন প্রকাশ

২৭ মে ২০২৪, ০৫:৩৪ PM , আপডেট: ০২ আগস্ট ২০২৫, ০৩:৩১ PM
জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন অনুষ্ঠিতব্য ২০২২ সালের অনার্স ৪র্থ বর্ষের চূড়ান্ত পরীক্ষার রুটিন পরিবর্তন করা হয়েছে। পরীক্ষার পরিবর্তিত সময়সূচি প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। 

সোমবার (২৭ মে) প্রকাশিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ২০২২ সালের অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষার স্থগিত করা ২৬ মে, ৫ ও ২৭ জুনের পরীক্ষার পরিবর্তিত রুটিন প্রকাশ করা হয়েছে। ২৬ মের পরীক্ষা ২৭ জুন, ৫ জুনের পরীক্ষা ৬ জুন এবং ২৭ জুনের পরীক্ষা ২৯ জুন অনুষ্ঠিত হবে। পরীক্ষা শুরুর সময় (প্রতিদিন) বেলা একটা। প্রশ্নপত্রে উল্লেখিত সময় অনুযায়ী পরীক্ষা চলবে।

এছাড়াও জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা সংক্রান্ত অথবা যে কোনো তথ্যের জন্য ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি ব্যতিত অন্য কোন সূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুসরণ না করার জন্য অনুরোধ করা হয়েছে। 

চোট নিয়ে মুখ খুললেন ব্রাজিলের তারকা মিডফিল্ডার লুকাস পাকেতা
  • ০১ জুলাই ২০২৬
নরওয়েকে কখনো হারাতে পারেনি ব্রাজিল
  • ০১ জুলাই ২০২৬
এইচএসসিতে মোট পরীক্ষার্থীর অর্ধেকেরও বেশি মানবিকে, এগিয়ে মে…
  • ০১ জুলাই ২০২৬
কানাডায় আন্ডারওয়াটার রোবটিক্স প্রতিযোগিতায় বিশ্বচ্যাম্পিয়ন …
  • ০১ জুলাই ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে আক্রান্ত বৃদ্ধের মৃত্যু
  • ০১ জুলাই ২০২৬
সন্ধ্যার মধ্যে দেশের যে ১৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
  • ০১ জুলাই ২০২৬