চবি সোহরাওয়ার্দী হলের নতুন প্রভোস্ট ড. শেখ সাদী

২৬ মে ২০২৪, ০৬:৪০ PM , আপডেট: ০২ আগস্ট ২০২৫, ০৩:৩১ PM
ড. শেখ সাদী

ড. শেখ সাদী © ফাইল ছবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আবাসিক সোহরাওয়ার্দী  হলের নতুন প্রভোস্ট হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলা বিভাগের অধ্যাপক ড. মো. শেখ সাদী। রোববার (২৬ মে) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কে এম নুর আহমদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ শেখ সাদীকে বিশ্ববিদ্যালয়ের নিয়ম মোতাবেক প্রদেয় ভাতা ও অন্যান্য সুবিধাদিসহ যোগদানের তারিখ হতে ০১ (এক) বছরের জন্য সোহরাওয়ার্দী হলের প্রভোস্ট নিয়োগ করা হলো।

এ বিষয়ে অধ্যাপক ড. শেখ সাদী বলেন, দায়িত্ব পেয়েছি, চেষ্টা করবো আন্তরিকতার সাথে কাজ করার। ছাত্ররা বিদ্যমান যে সমস্যাগুলোর সম্মুখীন হচ্ছে সেগুলো সমাধান করে সোহরাওয়ার্দী হলকে মানসম্মত হলে পরিণত করার লক্ষ্যে কাজ করে যাবো।

নরওয়েকে কখনো হারাতে পারেনি ব্রাজিল
  • ০১ জুলাই ২০২৬
এইচএসসিতে মোট পরীক্ষার্থীর অর্ধেকেরও বেশি মানবিকে, এগিয়ে মে…
  • ০১ জুলাই ২০২৬
কানাডায় আন্ডারওয়াটার রোবটিক্স প্রতিযোগিতায় বিশ্বচ্যাম্পিয়ন …
  • ০১ জুলাই ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে আক্রান্ত বৃদ্ধের মৃত্যু
  • ০১ জুলাই ২০২৬
সন্ধ্যার মধ্যে দেশের যে ১৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
  • ০১ জুলাই ২০২৬
মাদ্রাসার কৃষি শিক্ষকদের বেতন স্কেল পুনঃনির্ধারণ
  • ০১ জুলাই ২০২৬