ইতিহাসবিদ মুনতাসীর মামুনের নামে জবিতে স্বর্ণপদক প্রবর্তন

২৪ মে ২০২৪, ১০:৩০ AM , আপডেট: ০২ আগস্ট ২০২৫, ০৩:৩৩ PM
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান © সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে মুনতাসীর মামুন স্বর্ণপদক চালু করা হয়েছে। প্রতিবছর ইতিহাস বিভাগে স্নাতক চতুর্থ বর্ষের চূড়ান্ত সেমিস্টার পরীক্ষা শেষে ফলাফলের ভিত্তিতে সর্বোচ্চ সিজিপিএধারী শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে এই স্বর্ণপদক প্রদান করা হবে।

বৃহস্পতিবার (২৩ মে) উপাচার্যের কনফারেন্স রুমে আয়োজিত এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের মধ্য দিয়ে এই স্বর্ণপদক প্রবর্তন করা হয়। অধ্যাপক মামুনের ৭৩তম জন্মদিন শুক্রবার। এই শিক্ষকের কর্মময় জীবনের প্রতি শ্রদ্ধা জানাতে জবির ইতিহাস বিভাগ স্বর্ণপদকের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান আয়োজন করে।

ট্রাস্ট ফান্ডের উদ্যোক্তা অধ্যাপক মুনতাসীর মামুনের প্রাক্তন ছাত্র ও জবির ইতিহাস বিভাগের অধ্যাপক ড. শহিদ কাদের চৌধুরী। পরবর্তীতে তার এই উদ্যোগের পাশে দাঁড়িয়েছেন অধ্যাপক মুনতাসীর মামুনের পরিবারের সদস্যরা। প্রাথমিকভাবে দাতারা দশ লক্ষ টাকা প্রদান করে ফান্ড গঠন করেন।

উপাচার্যের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জবি উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম এবং সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মুনতাসীর মামুন।

পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হুমায়ুন কবির চৌধুরী এবং রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. আইনুল ইসলাম উপস্থিত ছিলেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মুর্শিদা বিনতে রহমান, অধ্যাপক ড. মোহাম্মদ সেলিম, অধ্যাপক খোদেজা খাতুন ও দাতাদের পক্ষে ফাতেমা মামুন এবং অধ্যাপক ড. শহীদ কাদের চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

এ বিষয়ে জবির ইতিহাস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মুর্শিদা বিনতে রহমান বলেন, আজ ফান্ডের চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আরও কিছু বিষয়ে পরবর্তী সভায় চূড়ান্ত সিদ্ধান্ত হবে। সর্বোচ্চ ফলাফলের ভিত্তিতেই একজন শিক্ষার্থীকে স্বর্ণপদক প্রদান করা হবে।

জুনিয়র বৃত্তি পরীক্ষার দিনে ইউপি নির্বাচন, যা বলছে বোর্ড
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
সিলেট পৌঁছেছেন রাষ্ট্রপতি
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
সাংবাদিকের অ্যাক্রেডিটেশন কার্ড বাতিলের অভিযোগ, যা বললেন তথ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘স্যার’ বলা শর্তের মতো জায়গায় নিয়ে যাওয়া ‘ভয়ংকর’
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২৩ পদের বড় নিয়োগ 
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
কুমিল্লায় অজ্ঞাতনামা যুবকের মরদেহ উদ্ধার
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9