ইবির বাংলা বিভাগে ভর্তি হতে পূরণ করতে হবে ইংরেজির শর্ত

২৩ মে ২০২৪, ০৯:৪১ PM , আপডেট: ০২ আগস্ট ২০২৫, ০৩:৩৫ PM
ইসলামী বিশ্ববিদ্যালয়

ইসলামী বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

গুচ্ছভুক্ত ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বাংলা বিভাগে ভর্তি হতে হলে পূরণ করতে হবে ইংরেজি বিভাগের ন্যূনতম যোগ্যতা। বিশ্ববিদ্যালয়ে প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তিতে বাংলা বিভাগে আবেদনের যোগ্যতা নির্ধারণে বাংলায় ন্যূনতম গ্রেড নির্ধারণ না করে উচ্চমাধ্যমিকে ইংরেজিতে ‘বি’ গ্রেড নির্ধারণ করা হয়েছে।

জানা যায়, ২০২১-২২ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে আবেদন করতে কোনো শর্ত দেয়া হয়নি। তবে ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তিতে এই বিভাগে আবেদন করতে উচ্চ মাধ্যমিকে ন্যূনতম ‘বি’ গ্রেড নির্ধারণ করা হয়। কিন্তু ২০২৩-২৪ শিক্ষাবর্ষের বাংলা বিভাগে আবেদনে বাংলায় ন্যূনতম গ্রেড নির্ধারণ না করে ইংরেজিতে গ্রেড নির্ধারণ করা হয়।

আর ইংরেজি বিভাগে আবদন করতে উচ্চমাধ্যমিকে ইংরেজিতে ন্যূনতম ‘এ-’ পেতে হবে। এছাড়াও বিজ্ঞপ্তিতে কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগের নাম লেখা হয়েছে গণযোগাযোগ ও সাংবাদিকতা।

জানতে চাইলে বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক ড. রবিউল ইসলাম বলেন, আমি বিগত দুই সভাপতির সঙ্গে কথা বলেছি। তারা জানিয়েছেন তাদের সুপারিশ রাখা হয়নি। তারা সুপারিশের ক্ষেত্রে বাংলায় শর্ত দিয়েছে। তবে আমি মনে করি, বাংলা বিভাগে ভর্তির ক্ষেত্রে বাংলায় শর্ত বাধ্যতামূলকভাবে থাকা উচিত।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান বলেন, বিভাগীয় অ্যাকাডেমিক কমিটির মিটিং থেকে এই যোগ্যতা নির্ধারণ করে দেওয়া হয়। এ ছাড়াও আমরা কেন্দ্রের সাথে মিল রেখে এটা করেছি।

উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, বিভাগগুলো থেকে যোগ্যতা নির্ধারণ করে দেওয়া হয়। পরে সেটা ডিনের মাধ্যমে প্রশাসনের কাছে আসে। তারা যে কি শর্ত দিয়েছে সেটা ফাইল না দেখলে বোঝা যাবে না।

 
স্বরাষ্ট্রসহ ৪ মন্ত্রী-উপদেষ্টাকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক…
  • ০৭ এপ্রিল ২০২৬
চাঁদপুরে বিয়ের দাবিতে তরুণীর অনশন, পরিবারসহ পলাতক প্রেমিক
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জাল সিল তৈরি চেষ্টার অভিযোগে একজন আ…
  • ০৭ এপ্রিল ২০২৬
একক নাকি জোটগতভাবে লড়বে—দ্বিধাদ্বন্দ্বে এনসিপি
  • ০৭ এপ্রিল ২০২৬
জয়পুরহাটে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত
  • ০৭ এপ্রিল ২০২৬
দায়িত্ব নিয়েই নিজের প্রথম কাজ কী হবে, জানালেন তামিম
  • ০৭ এপ্রিল ২০২৬
close