আরও আঞ্চলিক কেন্দ্র করবে জাতীয় বিশ্ববিদ্যালয়: উপাচার্য

২২ মে ২০২৪, ০৭:৪৩ PM , আপডেট: ০২ আগস্ট ২০২৫, ০৩:৩৭ PM

© সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের আরও আঞ্চলিক কেন্দ্র ও শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হবে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. মো. মশিউর রহমান। বুধবার (২২ মে) গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় অবস্থিত বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ বাংলাদেশ গবেষণা ইনস্টিটিউট পরিদর্শনকালে তিনি এ কথা জানান।

এদিন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য টুঙ্গিপাড়ায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অঙ্গীভূত বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ বাংলাদেশ গবেষণা ইনস্টিটিউট পরিদর্শন করেন। এ সময় ইনস্টিটিউটের জায়গায় স্থাপিত ভবন সংস্কার, নতুন ভবন স্থাপনসহ চলমান প্রকল্পের নানা বিষয়ে সংশ্লিষ্টদের দিক-নির্দেশনা ও পরামর্শ দেন তিনি।

পরিদর্শন শেষে উপাচার্য ড. মো. মশিউর রহমান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

শ্রদ্ধা নিবেদনের সময় উপাচার্যের সঙ্গে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. নিজাম উদ্দিন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক আবদুস সালাম হাওলাদার, বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ বাংলাদেশ গবেষণা ইনস্টিটিউটের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান, পরিকল্পনা ও উন্নয়ন দফতরের পরিচালক সুমন চক্রবর্তী, প্রকৌশল দফতরের পরিচালক (চলতি দায়িত্ব) মোহাম্মদ এমদাদুল হক, উপ-পরিচালক মুহম্মদ রনজু আহমেদসহ বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল দফতরের প্রকৌশলীরা।

প্রসঙ্গত, সারা দেশে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছয়টি আঞ্চলিক কেন্দ্র রয়েছে। আরও চারটি কেন্দ্র করার পরিকল্পনা নিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, টুঙ্গিপাড়ায় একটি আঞ্চলিক কেন্দ্র স্থাপন করা হবে।

 
জুনিয়র বৃত্তি পরীক্ষার দিনে ইউপি নির্বাচন, যা বলছে বোর্ড
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
সিলেট পৌঁছেছেন রাষ্ট্রপতি
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
সাংবাদিকের অ্যাক্রেডিটেশন কার্ড বাতিলের অভিযোগ, যা বললেন তথ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘স্যার’ বলা শর্তের মতো জায়গায় নিয়ে যাওয়া ‘ভয়ংকর’
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২৩ পদের বড় নিয়োগ 
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
কুমিল্লায় অজ্ঞাতনামা যুবকের মরদেহ উদ্ধার
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9