জরাজীর্ণ ছাত্রাবাস, আতঙ্ক নিয়ে থাকছেন বিএম কলেজের শিক্ষার্থীরা

২১ মে ২০২৪, ০১:১০ PM , আপডেট: ০২ আগস্ট ২০২৫, ০৩:৩৮ PM
কলেজের ঝুঁকিপূর্ণ ছাত্রাবাস

কলেজের ঝুঁকিপূর্ণ ছাত্রাবাস © জনসংযোগ

বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের দুই ছাত্রাবাস মরণফাঁদে পরিণত হয়েছে। এই দুই ছাত্রাবাসে ঝুঁকি নিয়ে প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী বসবাস করছেন। তাদের দাবি নতুন দুইটি হোস্টেল ভবন নির্মাণ করা। তবে নতুন হোস্টেল ভবন নির্মাণে কর্তৃপক্ষের নেই তেমন কোন মাথা ব্যথা। ফলে শিক্ষার্থীদের বাধ্য হয়ে থাকতে হচ্ছে ঝুঁকিপূর্ণ ছাত্রাবাসে।

পাশ্চাত্যের অক্সফোর্ড খ্যাত এই কলেজে প্রায় ৩০ হাজারের অধিক শিক্ষার্থী পড়াশুনা করে। মহাত্মা অশ্বিনী কুমার দত্ত ডিগ্রী ছাত্রাবাস, ফ্লাইট সার্জেন্ট ফজলুল হক ছাত্রাবাস, জীবনানন্দ দাস ছাত্রাবাস, সুরেন্দ্র ভবন ছাত্রাবাস, বনমালী গাঙ্গুলী ছাত্রীনিবাস, দেবেন্দ্র ভবন ছাত্রীনিবাস, নৃপেন্দ্র ভবন ছাত্রীনিবাস নামে শিক্ষার্থীদের জন্য রয়েছে ৭টি ছাত্রাবাস।

এর মধ্যে জীবনানন্দ দাশ ছাত্রাবাস ও সুরেন্দ্র ভবন ছাত্রাবাস অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এ ছাত্রাবাস দুটি সর্বশেষ সংস্কার হয়েছিল ২০১৬ সালে। এরপর আর সংস্কার না হওয়ায় ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে ছাত্রাবাস দুটি। বিভিন্ন সময়ে কলেজের হোস্টেলগুলোর ছাদের পলেস্তারা খসে পড়ে শিক্ষার্থীরা আহত হওয়ার মতো দুর্ঘটনা ঘটলেও এখন পর্যন্ত কর্তৃপক্ষের টনক নড়েনি।

নাম প্রকাশ না করার শর্তে একাধিক শিক্ষার্থী জানান, এই উন্নয়নের যুগে এসেও আমাদের টিন শেড ভবনে থাকতে হচ্ছে। যার কিনা টিনের চালা ফুটো, বৃষ্টি হলে পানি পড়ে, দেয়ালগুলো স্যাঁত স্যাঁতে। ভারী বৃষ্টিপাত হলে রুমের ভিতরে ও বাহিরের রাস্তা-ঘাট পানিতে ডুবে যায়। বাহির থেকে ক্যাম্পাসে ঘুরতে আসা মানুষ গুলো আমাদের হোস্টেলের পরিবেশ দেখে ছি: ছি: করে আর হয়ত মনে মনে বলে এর মধ্যেও কি মানুষ থাকতে পারে?

শিক্ষার্থীরা আরো জানান, ঝুঁকিপূর্ণ টিনশেড ভবনগুলো ভেঙ্গে নতুন বিল্ডিং নির্মাণের দাবিতে একাধিকবার কলেজ অধ্যক্ষের কাছে গেলে তিনি নতুন ভবন দিবে বলে প্রতিবার আশ্বস্ত করে আমাদের ফিরিয়ে দেন, বাস্তবে এখন পর্যন্ত কোনো কাজ হয়নি। তবে এবার নতুন হোস্টেল নির্মাণ না করলে শিক্ষার্থীরা দ্রুত আন্দোলনে যেতে পারেন বলে জানিয়েছেন । 

বিএম কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. আমিনুল হক বলেন, টিনশেড ভবনগুলোর যে-সব জায়গায় বৃষ্টি হলে পানি পড়ে সেসব জায়গায় নতুন টিন দেয়ার জন্য ইঞ্জিনিয়ার কে বলা হয়েছে। খুব শীঘ্রই এর সংস্কার মেরামত হয়ে যাবে। পাশাপাশি নতুন হোস্টেল ভবন নির্মাণের জন্য মন্ত্রণালয়ে বরাদ্দ চাওয়া হয়েছে।

জুনিয়র বৃত্তি পরীক্ষার দিনে ইউপি নির্বাচন, যা বলছে বোর্ড
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
সিলেট পৌঁছেছেন রাষ্ট্রপতি
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
সাংবাদিকের অ্যাক্রেডিটেশন কার্ড বাতিলের অভিযোগ, যা বললেন তথ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘স্যার’ বলা শর্তের মতো জায়গায় নিয়ে যাওয়া ‘ভয়ংকর’
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২৩ পদের বড় নিয়োগ 
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
কুমিল্লায় অজ্ঞাতনামা যুবকের মরদেহ উদ্ধার
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9