৬ দফা দাবিতে ইবি ছাত্রলীগের স্মারকলিপি

২০ মে ২০২৪, ০৬:২৬ PM , আপডেট: ০২ আগস্ট ২০২৫, ০৩:৩৮ PM
 স্মারকলিপি হস্তান্তরে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা

স্মারকলিপি হস্তান্তরে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা © জনসংযোগ

সপ্তাহে সাতদিন জিমনেশিয়াম খোলা রাখাসহ ৬ দফা দাবিতে স্মারকলিপি দিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। 

সোমবার (২০ মে) সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক বরাবর এ স্মারকলিপি জমা দেয় সংগঠনের নেতা-কর্মীরা।

তাদের দাবিগুলো হলো, জিমনেশিয়াম এবং ইনডোর সপ্তাহে সাত দিন খোলা রাখা, ফুটবল মাঠে স্থাপিত দুইটি সুপেয় পানির কল সংস্কার এবং ক্রিকেট মাঠে অনতিবিলম্বে দুটি পানির কল স্থাপন, ক্রিকেট মাঠে দুইটি স্থায়ী প্লেয়ার ডাগ-আউট স্থাপন করা।

এছাড়া ক্রিকেটারদের সুবিধার্থে নতুনভাবে কংক্রিট পিচ স্থাপন করা, ফুটবল ও ক্রিকেট মাঠ যথাযথভাবে সংরক্ষণ করে প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী সরবরাহ করা এবং সকল ইনডোর-আউটডোর গেমসসমূহের যথাযথভাবে আয়োজন করা।

এতে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ক্রীড়া সম্পাদক বিজন কৃষ্ণ ও উপ-ক্রীড়া সম্পাদক তৌহিদুল ইসলাম।
স্মারকলিপিতে ক্রীড়া ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের যৌক্তিক দাবিকে সমর্থন জানিয়ে ইবি শাখা ছাত্রলীগ ৬ দফা দাবি পেশ করেন। পাশাপাশি অনতিবিলম্বে দাবিগুলো কার্যকর করতে জোর দাবি জানান তারা।

শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক শাহ আলম বলেন, স্মারকলিপি হাতে পেয়েছি। সামনে যেহেতু বড় ছুটি তাই দাবিগুলো বাস্তবায়ন করতে সময় লাগবে। তবে শিক্ষার্থীদের দাবিগুলো কার্যকর করতে আমরা কাজ করব।

ট্যাগ: ইবি
রোনালদোর বিদায়ে বোনের আবেগঘন বার্তা, রহস্যময় মন্তব্যে বাড…
  • ০৫ নভেম্বর ২০২৬
বাংলাদেশ এআই বিজনেস সামিট ২০২৬-এ ড্যাফোডিল শিক্ষার্থীদের ১৬…
  • ০৫ নভেম্বর ২০২৬
পাকিস্তানকে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপে শুভসূচনা ভারতের
  • ০৫ নভেম্বর ২০২৬
জামায়াতের সঙ্গে জোট ও কাউন্সিল ছাড়া কমিটিসহ যে ৪ কারণে এনসি…
  • ০৫ নভেম্বর ২০২৬
ঢাবি ভর্তি: ৪ ইউনিটের ভর্তি আবেদন ফি বাড়ল, বাকিটাতে কত
  • ০৫ নভেম্বর ২০২৬
কোচকে না জানিয়েই অবসরের ঘোষণা রোনালদোর, পেছনের গল্প ফাঁস
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950