চারদিনের ছুটিতে ইসলামী বিশ্ববিদ্যালয়

২০ মে ২০২৪, ০৫:০৯ PM , আপডেট: ০২ আগস্ট ২০২৫, ০৩:৩৮ PM
ইসলামী বিশ্ববিদ্যালয়

ইসলামী বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

উপজেলা পরিষদ নির্বাচন ও বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষ্যে আগামী ২১ ও ২২ মে এবং সরকারি দুইদিন ছুটিসহ চারদিন ছুটি পাচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। এ সময় সকল ক্লাস-পরীক্ষা ও অফিসসমূহ বন্ধ থাকবে। সোমবার (২০ মে) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত মোতাবেক ১৫৭টি উপজেলা পরিষদের সাধারণ নির্বাচন উপলক্ষ্যে ভোট গ্রহণের দিন সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। ইবি নির্বাচনী এলাকার অন্তর্ভুক্ত হওয়ায় আগামী ২১মে বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস-পরীক্ষা ও অফিসসমূহ বন্ধ থাকবে।

অন্যদিকে বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষ্যে আগামী ২২ মে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে। তবে এ সময় বিশ্ববিদ্যালয়ের জরুরি সেবাসমূহ চালু থাকবে।

ট্যাগ: ইবি
আনচেলত্তির ছোঁয়ায় যেভাবে বদলে গেলেন ভিনিসিয়ুস জুনিয়র
  • ০১ জুলাই ২০২৬
প্রথম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগ বৃদ্ধের বিরু…
  • ০১ জুলাই ২০২৬
রান্নাঘরের ৯ মসলা, উপকারের পাশাপাশি জেনে নিন লুকিয়ে থাকা ঝু…
  • ০১ জুলাই ২০২৬
লালগালিচা ও ঘোড়ার গাড়িতে বাকৃবি অধ্যাপককে রাজকীয় বিদায়
  • ০১ জুলাই ২০২৬
ঢাবিতে কীভাবে অনার্স ভর্তি বন্ধ করা যায়, ভাবতে হবে
  • ০১ জুলাই ২০২৬
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে রুয়েট…
  • ০১ জুলাই ২০২৬