ফিলিস্তিনের স্বাধীনতার দাবিতে বুটেক্সে শিক্ষার্থীদের সমাবেশ

১৬ মে ২০২৪, ০৫:৫৪ PM , আপডেট: ০৩ আগস্ট ২০২৫, ০৫:১৬ PM
ফিলিস্তিনের স্বাধীনতার দাবিতে বুটেক্সে সংহতি সমাবেশ

ফিলিস্তিনের স্বাধীনতার দাবিতে বুটেক্সে সংহতি সমাবেশ © টিডিসি ফটো

সাম্প্রতিক সময়ে গাজায় চলমান গণহত্যা ও ইসরায়েলের শোষণের বিরুদ্ধে মানববন্ধন করেছে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) সাধারণ শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১৬ মে) দুপুর সোয়া ১টার দিকে শুরু হওয়া মানবন্ধনে অংশগ্রহণ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকমণ্ডলী ও সাধারণ শিক্ষার্থীরা।

এ সময় শিক্ষার্থীরা বলেন, ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনের উপর নির্যাতন গণহত্যার পর্যায়ে চলে গেছে। ছোট শিশু থেকে বৃদ্ধ কেউ তাদের নির্যাতন থেকে রেহাই পাচ্ছে না। তারা সাধারণ মানুষ এবং হাসপাতালের উপরও বোমা-হামলা করছে।

শিক্ষার্থীরা আরো বলেন, যে পশ্চিমা বিশ্ব মানবাধিকারের কথা বলে সে পশ্চিমা বিশ্বই আজ এ গণহত্যাকে সমর্থন করছে এবং আর্থিকভাবে সহায়তা করে যাচ্ছে ইজরায়েলকে। 

বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ পরিচালক ও ইয়ার্ণ ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান ড. মো. রিয়াজুল ইসলাম মানববন্ধনে উপস্থিত হয়ে বলেন, বাংলাদেশের সাধারণ জনগণ ফিলিস্তিনের পক্ষে আছে। আমরা চাই ইসরায়েলের আগ্রাসন থেকে ফিলিস্তিনের সাধারণ জনগণ মুক্ত হোক।

বুটেক্স শাখা ছাত্রলীগের সভাপতি তরিকুল ইসলাম টিপুর মতে, দখলদার রাষ্ট্র হিসেবে পরিচিত ইসরায়েলের গণহত্যার শিকার মুসলিমরা। পবিত্র ফিলিস্তিনে মাটিতে তাদের রক্ত ঝরছে ও ইসরায়েলের দখলদার বাহিনী আল আকসা মসজিদসহ দখল করছে ফিলিস্তিনের বিভিন্ন অংশ। এই বর্বরতার তীব্র নিন্দা করছি ও ফিলিস্তিনের মুক্তি কামনা করছি।

বুটেক্স শাখা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম মিরান বলেন, আজ শিক্ষার্থীরা তাদের বিবেকের তাড়নায় এখানে একত্রিত হয়েছে। আমাদের একটাই চাওয়া ফিলিস্তিনে গণহত্যা বন্ধ করতে হবে। এজন্য আমরা সবাই বিশ্বের দরবারে আকুতি জানাচ্ছি। গণহত্যা কখনই ভালো কিছু বয়ে আনেনা। আমরা স্বাধীন ফিলিস্তিন কামনা করছি।

এসএসসি ও দাখিলে যে ১৩ বিষয়ে একই প্রশ্নে পরীক্ষা হবে
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টেকসই অবকাঠামো উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর আহ্বান …
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
এসএসসির খাতা দেখায় অবহেলাকারীরা জবাবদিহির আওতায় আসছেন: শিক্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
রিকশা-ইজিবাইকের সঙ্গে যানজট বাড়াচ্ছে ফুটপাত দখল-অবৈধ পার্কিং
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ব্র্যাকে সিনিয়র ম্যানেজার পদে চাকরি, আবেদন ২১ সেপ্টেম্বর পর…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9