জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রাইভেটে মাস্টার্স, রেজিস্ট্রেশন যেভাবে

১৬ মে ২০২৪, ০৪:১৮ PM , আপডেট: ০৩ আগস্ট ২০২৫, ০৫:১৬ PM

© সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ও নির্বাচিত কলেজে ২০২২ সালের মাস্টার্স (প্রাইভেট) প্রোগ্রামে অনলাইন রেজিস্ট্রেশন চলছে। রেজিস্ট্রেশন চলবে ২০ মে পর্যন্ত। আগ্রহী প্রার্থীদের আবেদন ফি বাবদ ৩০০ টাকা ও রেজিস্ট্রেশন ফি বাবদ ৮০০ টাকা (সর্বমোট ১ হাজার ১০০ টাকা) মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অথবা সরাসরি ২১ মে’র মধ্যে অবশ্যই জমা দিতে হবে।
 
আবেদনের যোগ্যতা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ২০১৭ সাল ও তৎপরবর্তী সালের ৪ বছর মেয়াদি স্নাতক (সম্মান) পরীক্ষায় সনাতন পদ্ধতিতে ন্যূনতম ৪৫ শতাংশ নম্বর অথবা গ্রেডিং ও ক্রেডিট পদ্ধতিতে ন্যূনতম সিজিপিএ–২ দশমিক ২৫ প্রাপ্ত শিক্ষার্থীরা রেজিস্ট্রেশন করতে পারবেন। তবে চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) পরীক্ষায় পাস ডিগ্রিপ্রাপ্ত কোনো শিক্ষার্থী এ রেজিস্ট্রেশন কার্যক্রমে আবেদন করতে পারবেন না।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ২০১৭ সাল ও তৎপরবর্তী সালের প্রিলিমিনারি টু মাস্টার্স (নিয়মিত/প্রাইভেট)/ প্রথম পর্ব মাস্টার্স (নিয়মিত ও প্রাইভেট) পরীক্ষায় সনাতন পদ্ধতিতে ন্যূনতম ৪৫ শতাংশ নম্বর অথবা গ্রেডিং ও ক্রেডিট পদ্ধতিতে ন্যূনতম সিজিপিএ–২ দশমিক ২৫ প্রাপ্ত এবং তৎসংশ্লিষ্ট ৩ বছর মেয়াদি স্নাতক (পাস) নিয়মিত/প্রাইভেট) পরীক্ষায় পাস সনাতন পদ্ধতিতে ন্যূনতম ৪৫ শতাংশ নম্বর অথবা গ্রেডিং ও ক্রেডিট পদ্ধতিতে ন্যূনতম সিজিপিএ–২ দশমিক ২৫ প্রাপ্ত শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের Master’s Tab এ গিয়ে Apply Now (Masters Private) অপশন থেকে আবেদন ফরম পূরণ করতে হবে।

 

এসএসসি ও দাখিলে যে ১৩ বিষয়ে একই প্রশ্নে পরীক্ষা হবে
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টেকসই অবকাঠামো উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর আহ্বান …
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
এসএসসির খাতা দেখায় অবহেলাকারীরা জবাবদিহির আওতায় আসছেন: শিক্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
রিকশা-ইজিবাইকের সঙ্গে যানজট বাড়াচ্ছে ফুটপাত দখল-অবৈধ পার্কিং
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ব্র্যাকে সিনিয়র ম্যানেজার পদে চাকরি, আবেদন ২১ সেপ্টেম্বর পর…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9