উপাচার্য ক্ষমতার অপব্যবহার করেছে: বিএফইউজে

০৭ আগস্ট ২০২৩, ০২:০৫ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:২১ AM
কুমিল্লা বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের লোগো

কুমিল্লা বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের লোগো

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এএফএম আবদুল মঈনের বক্তব্য নিয়ে পত্রিকায় প্রতিবেদন করায় ইকবাল মনোয়ারকে করা বহিষ্কারাদেশ ক্ষমতার অপব্যবহার বলে মন্তব্য করেছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)। দ্রুত বহিষ্কারাদেশ প্রত্যাহার না করলে পরবর্তীতে কর্মসূচি ঘোষণা করবে বলে জানিয়েছেন তারা। রবিবার (৭ আগস্ট) সংগঠনটির দপ্তর সম্পাদক সেবীকা রানী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপিতে এ তথ্য জানা যায়। 

বিজ্ঞপ্তিতে সাংবাদিক নেতারা বলেন, আত্মপক্ষ সমর্থনের কোন সুযোগ না দিয়ে ক্ষমতার অপব্যবহার করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। প্রকাশিত সংবাদের প্রতিবাদ করারও সুযোগ ছিল। কিন্তু প্রচলিত কোন নিয়ম কানুন না মেনে স্বেচ্ছাচারীর ভূমিকা প্রদর্শন করেছেন।

আরো পড়ুন: ২৮ হাজার শিক্ষক নিয়োগে মন্ত্রণালয়ের অনুমতি চাইল এনটিআরসিএ

তারা আরও বলেন, নবীণ বরণ অনুষ্ঠানে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য যে বক্তব্য দিয়েছেন, তা কোনভাবেই গ্রহণযোগ্য নয়। সর্বোচ্চ বিদ্যাপীঠে এ ধরনের শিক্ষক যে বক্তব্য দিয়েছেন তাতে বিস্ময় প্রকাশ করেছেন বিএফইউজে নেতারা।

অবিলম্বে শিক্ষার্থী সাংবাদিক মনোয়ারের বহিষ্কারাদেশ প্রত্যাহার করার দাবি জানাচ্ছি। অন্যথায় পেশাদার সাংবাদিকদের শীর্ষ সংগঠন পরবর্তীতে কর্মসূচি ঘোষণা করবে।

আত্মহত্যার চেষ্টা, ৯৯৯ কল দিয়ে প্রাণে বাঁচলেন তরুণী
  • ০৮ নভেম্বর ২০২৬
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির কমিটি পুনর্গঠন
  • ০৮ নভেম্বর ২০২৬
এসআরবির নতুন মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন ফারুক আহ…
  • ০৮ নভেম্বর ২০২৬
ফিলিস্তিন প্রশ্নে—নেতানিয়াহু ও আইজেনকটের পার্থক্য কতটা?
  • ০৮ নভেম্বর ২০২৬
ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক গ্রেপ্তার
  • ০৮ নভেম্বর ২০২৬
‘বিএনপির কেউ হলে কথা বলা যায়, রাশেদের কথার কাউন্টার দেওয়ার …
  • ০৮ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950