২২ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় পর্যায়ের প্রাথমিক ভর্তি শেষ হচ্ছে আজ

০৪ আগস্ট ২০২৩, ০৮:১৩ AM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:২৩ AM
গুচ্ছভুক্ত ২২টি পাবলিক বিশ্ববিদ্যালয়

গুচ্ছভুক্ত ২২টি পাবলিক বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

২০২২-২৩ শিক্ষাবর্ষে জিএসটি গুচ্ছভুক্ত ২২টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় পর্যায়ের প্রাথমিক ভর্তি আজ শুক্রবার (৪ আগস্ট) শেষ হচ্ছে। ওয়েবসাইটের মাধ্যমে রাত ১২টার আগ পর্যন্ত এ প্রক্রিয়া চলবে। তবে কাগজপত্র জমা দেওয়া যাবে আরও একদিন।

ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, দ্বিতীয় পর্যায়ের প্রাথমিক ভর্তি প্রক্রিয়া ১ আগস্ট হতে ৪ আগস্টের মধ্যে জিএসটি ওয়েবসাইট (https://gstadmission.ac.bd/)–এর মাধ্যমে নিম্নে নির্দিষ্ট সময়সূচী অনুযায়ী সম্পন্ন করতে হবে।

প্রাথমিক ভর্তি ও ফি প্রদান চলবে ১ আগস্ট দুপুর ১২টা হতে ৪ আগস্ট রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। মূল কাগজপত্র জমা দেওয়া যাবে ২ আগস্ট থেকে ৫ আগস্ট প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৪টার মধ্যে।

এসএসসি ও এইচএসসি/সমমান পরীক্ষার মূল নম্বরপত্র আবেদনকারীর প্রাথমিক ভর্তিকৃত বিশ্ববিদ্যালয়ে জমা দিতে হবে। এর আগে প্রথম পর্যায়ের প্রাথমিক ভর্তি প্রক্রিয়া চলে গত ২৫ জুলাই পর্যন্ত। 

বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

স্কুল ফিডিংয়ে নিম্নমানের খাবার খেয়ে অসুস্থ ২০ শিক্ষার্থী
  • ২৩ এপ্রিল ২০২৬
জেন্টল পার্ক নিয়োগ দেবে আউটলেট ম্যানেজার, পদ ২০, আবেদন শেষ …
  • ২৩ এপ্রিল ২০২৬
ঢাবির সিন্ডিকেট সদস্য হলেন অধ্যাপক মোর্শেদ হাসান খান
  • ২৩ এপ্রিল ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা জুনে
  • ২৩ এপ্রিল ২০২৬
পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগ, ভাঙনের ঝুঁকি থেকে রক্ষা পাচ্ছে …
  • ২৩ এপ্রিল ২০২৬
মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের বয়স ভুল সংশোধনের নীতিমালা প্রকা…
  • ২৩ এপ্রিল ২০২৬