ছুটি শেষে শিক্ষার্থীদের পদচারণায় মুখর বেরোবি, ক্লাস শুরু মঙ্গলবার

০৮ মে ২০২৩, ০১:৪৫ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৫০ AM
ছুটি শেষে শিক্ষার্থীদের পদচারণায় মুখর বেরোবি

ছুটি শেষে শিক্ষার্থীদের পদচারণায় মুখর বেরোবি © সংগৃহীত

প্রিয়জনদের সঙ্গে ঈদুল ফিতর পালন শেষে ক্যাম্পাসে ফিরতে শুরু করেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) শিক্ষার্থীরা। ছুটিতে প্রায় ফাঁকা হয়ে যাওয়া ক্যাম্পাসে প্রাণচাঞ্চল্য ফিরতে শুরু করেছে। শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠছে ক্যাম্পাস। 

টানা ৩৩ দিনের ছুটি শেষে আগামীকাল মঙ্গলবার (৯ মে) থেকে ক্লাস শুরু হবে। এদিন থেকে বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক কার্যক্রম শুরু হবে। চলবে নিয়মিত ক্লাস ও পরীক্ষা। 

সোমবার (৮ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আলী বলেন, দীর্ঘ ছুটি শেষে আগামীকাল মঙ্গলবার (৯ মে) থেকে একাডেমিক সব কার্যক্রম শুরু হবে। চলবে যথারীতি ক্লাস ও পরীক্ষা। তবে, ৭মে থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে বলেও জানান মোহাম্মদ আলী।

আরও পড়ুন: যবিপ্রবির নতুন বর্ষে ভর্তির সুযোগ পাবেন ৯০৫ শিক্ষার্থী

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা যায়, বাংলা নববর্ষ, শব-ই কদর, জুমাতুল বিদা, ঈদুল ফিতর, মে দিবস, বুদ্ধ পূর্ণিমা, ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের একাডিমেক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ রয়েছে ৯ এপ্রিল (রবিবার) থেকে আজ ৮ মে (সোমবার) পর্যন্ত।

তবে আবাসিক হলগুলো খোলা ছিল। গতকাল ৭ মে প্রশাসনিক কার্যক্রম শুরু হলেও আগামীকাল মঙ্গলবার (৯ মে) থেকে বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক কার্যক্রম ফের শুরু হবে।

ফসলি জমিতে সৌরবিদ্যুৎকেন্দ্র বন্ধসহ ৩ দাবিতে কৃষক-ক্ষেতমজুর…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
মেধাবীদের হয়রানি না করে নিয়োগ দিন: ইবি শিবির সেক্রেটারি
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রতিটি ইউনিয়নে নতুন সার ডিলার নিয়োগ দেওয়া হবে: স্বাস্থ্যমন…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
পাবনায় ফ্যানের সঙ্গে ঝুলছিল প্রবাসীর স্ত্রীর মরদেহ
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা স্টেট কলেজে চাকরি, আবেদন নির্ধারিত ফরমে
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
সরকারি নিয়োগে রাজনৈতিক পরিচয় নয়, মেধার ভিত্তিতে নিয়োগের দাব…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬