পিআইবির মোজো প্রশিক্ষণ পেল কুবিসাসের সাংবাদিকরা

০৯ জানুয়ারি ২০২৩, ০৭:৫৫ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:৪৭ PM
কুবিতে মোবাইল সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

কুবিতে মোবাইল সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা © টিডিসি ছবি

প্রেস ইন্সটিটিউট বাংলাদেশের (পিআইবি) আয়োজনে ৮ এবং ৯ জানুয়ারি দুইদিনব্যাপী মোবাইল সাংবাদিকতা (মোজো) বিষয়ক প্রশিক্ষণ (আবাসিক) পেয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি'র (কুবিসাস) সাংবাদিকরা।

বিভিন্ন গণমাধ্যমে কর্মরত কুবিসাসের মোট ২৮ জন সদস্যকে নিয়ে আয়োজিত কর্মশালাটি সোমবার (৯ জানুয়ারি) বিকেল ৪ টায় পিআইবির সেমিনার কক্ষে সার্টিফিকেট প্রেরণের মাধ্যমে সমাপ্ত হয়।

এতে পিআইবির মহাপরিচালক জাফর ওয়াজেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গ্লোবাল টেলিভিশনের সিইও এবং এডিটর ইন চিফ  সৈয়দ ইশতিয়াক রেজা।

এর আগে দুইদিনব্যাপী কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক মজো বিশেষজ্ঞ ড. জামিল খান, গাজী টিভির নির্বাহী প্রযোজক মোহাম্মদ শাহাবুদ্দিন, পিআইবির প্রশিক্ষক পারভীন সুলতানা রাব্বী।

আরও পড়ুন: বুশরার মুক্তিতে অপেক্ষা বাড়ল

দুইদিনের এই কর্মশালায় সাংবাদিকদের তথ্য প্রযুক্তির উৎকর্ষতার যুগে মোবাইল সাংবাদিকতার নানা দিক নিয়ে হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।

সমাপনী অনুষ্ঠানে পিআইবির মহাপরিচালক জাফর ওয়াজেদ বলেন, সাংবাদিকদের তথ্য এবং নৈতিকতায় সমৃদ্ধ হতে হবে। আমরা গতানুগতিক ধারার বাহিরে গণমাধ্যম এবং সংবাদে আকর্ষিত হতে পারছি না। এটি আমাদের জতীয় সংকট। সাংবাদিকদের আরও বেশি দক্ষ এবং প্রযুক্তির সাথে মেলবন্ধন ঘটাতে হবে। পিআইবি সর্বদা সংবাদের যত্নে সাংবাদিকদের জ্ঞানার্জনের সুযোগ দিয়ে থাকে।

প্রধান অতিথির বক্তব্যে গ্লোবাল টেলিভিশনের সিইও এবং এডিটর ইন চিফ সৈয়দ ইশতিয়াক রেজা বলেন, আমাদের দক্ষতা অর্জনের দিকে নজর দিতে হবে। মোবাইল সাংবাদিকতা সংবাদের মৌলিক বিষয়কে অস্বীকার করে না। তবে এটি সংবাদের নতুন দিগন্ত উন্মোচন করেছে। তাই নতুন পথে বাধার সাথে অপার সম্ভাবনাও রয়েছে।

নবম গ্রেডের বিভিন্ন পদে জনবল নিয়োগ দেবে ঢাকা দক্ষিণ সিটি ক…
  • ১০ নভেম্বর ২০২৬
কক্সবাজারে আবারও হোটেল এলাকায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়…
  • ১০ নভেম্বর ২০২৬
ফতুল্লায় মাদ্রাসার লাইব্রেরিতে আগুন, অসুস্থ ৪৮ শিক্ষার্থী
  • ১০ নভেম্বর ২০২৬
কপ-৩১ সম্মেলনে অংশ নিতে তুরস্কের উদ্দেশে প্রধানমন্ত্রী
  • ১০ নভেম্বর ২০২৬
দিনদুপুরে স্কুলছাত্রীকে ছুরিকাঘাত করে আত্মগোপন, গভীর রাতে গ…
  • ১০ নভেম্বর ২০২৬
আগামী বছর আরও ৫ হাজার মানুষের হজ পালনের সুযোগ বাড়ল
  • ১০ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950