ইবিতে ৫২৯ আসন ফাঁকা, দেখে নিন তালিকা

০৮ জানুয়ারি ২০২৩, ০৪:৫৬ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:৪৬ PM
ইসলামী বিশ্ববিদ্যালয়

ইসলামী বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সপ্তম মেধাতালিকার ভর্তি কার্যক্রম শেষে  মোট ১৯৯০টি আসনের মধ্যে ১৪৬১ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী ভর্তি হয়েছেন। এখনও মোট আসনের ৩৬ শতাংশ অর্থাৎ ৫২৯ টি আসন ফাঁকা রয়েছে।

রবিবার (৮ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের পরিচালক আহসান-উল আম্বিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

আইসিটি সেল সূত্রে জানা যায়, ‘এ’ ইউনিটে ৫৫০ টি আসনের মধ্যে ৩৬১টি আসন, ‘বি’ ইউনিটে ৯৯০ আসনের মধ্যে ১১৪টি, ‘সি’ ইউনিটে ৪৫০টি আসনের মধ্যে ৫৪ আসন ফাঁকা রয়েছে।

আরও পড়ুন: বিএমডিসির আশ্বাসে আন্দোলন স্থগিত করল মেডিকেল শিক্ষার্থীরা

আইসিটি সেলের পরিচালক আহসান-উল আম্বিয়া বলেন, বিশ্ববিদ্যালয়ে ‘এ’ এবং ‘বি’ ইউনিটে ভর্তি প্রায় শেষের দিকে। তবে ‘এ’ ইউনিটে এখনও অনেক সিট ফাঁকা রয়েছে। ক্লাস শুরুর বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। যেসব ভর্তিচ্ছু অন্য বিশ্বিবিদ্যালয়ে ভর্তি হয়েছে কিন্তু মাইগ্রেশন বন্ধের কারণে যাদেরকে বাদ দেওয়া হয়েছিল। তাদের মধ্যে কয়েকজন আবার এখানে ভর্তি হতে চাচ্ছে। তাদের ভর্তির ব্যবস্থা করা হচ্ছে। 

এর আগে গত ২৫ ডিসেম্বর ভর্তির সপ্তম মেধাতালিকা প্রকাশ করা হয়। এতে মেধাতালিকায় ‘এ’ ইউনিটে ৯৪৯ জন, ‘বি’ ইউনিটে ৬০৮ এবং ‘সি’ ইউনিটে ৪৩৩ ভর্তিচ্ছু শিক্ষার্থী পান।

‘ডি থ্রি’ টুর্নামেন্টে যেভাবে হবে ক্রিকেটারদের নিলাম
  • ০১ অক্টোবর ২০২৬
ই-মেইল ও দুই শিক্ষকের হোয়াটসঅ্যাপ নম্বর পাঠাতে সরকারি কলেজগ…
  • ০১ অক্টোবর ২০২৬
রুপসা পরিবহনের ধাক্কায় নিহত পৌর পরিদর্শক, আহত ইজিবাইক চালক
  • ০১ অক্টোবর ২০২৬
রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুরের ঘটনায় মিষ্টিকে এমপি পদ থে…
  • ০১ অক্টোবর ২০২৬
দুর্ঘটনার শিকার ইবির অ্যাম্বুলেন্স, ড্রাইভারসহ আহত ২
  • ০১ অক্টোবর ২০২৬
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ১২ শিক্ষার্থী, ৬ সদস্যের ত…
  • ০১ অক্টোবর ২০২৬