খুলনা বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তরে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শেষ ১৫ ডিসেম্বর

১৬ নভেম্বর ২০২২, ১০:৪৫ AM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ১২:৪৯ PM
খুলনা বিশ্ববিদ্যালয়

খুলনা বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

২০২২-২০২৩ শিক্ষাবর্ষে মাস্টার্স প্রোগ্রামে ভর্তির আবেদনপত্র আহবান করেছে খুলনা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্কুলের ডিসিপ্লেনসমূহ। আগ্রহীরা ১৫ ডিসেম্বর ২০২২ পর্যন্ত আবেদন করতে পারবেন। 

আবেদনের যোগ্যতা: 

১। খুলনা বিশ্ববিদ্যালয় অথবা দেশী/বিদেশী বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে।

২। কমপক্ষে ১৬ বছরের শিক্ষাকাল শেষ করতে হবে অথবা ৩ বছরে স্নাতক অর্জনকারীদের ক্ষেত্রে ১৫ বছরের শিক্ষাকাল ও দুই বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।

৩। অ্যাপিয়ার্ড সার্টিফিকেট দিয়ে আবেদন করা যাবে তবে ক্লাস শুরুর দুই মাসের মধ্যে সনদপত্র জমা দিতে হবে।

৪। স্নাতক ডিগ্রির ক্ষেত্রে ন্যূনতম ২.৫০ সিজিপিএ/ দ্বিতীয় শ্রেণি হতে হবে।

যেসব স্কুলে আবেদন করা যাবে:

১। বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুল

২। জীব বিজ্ঞান স্কুল

৩। ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুল

৪। কলা ও মানবিক স্কুল

৫। সামাজিক বিজ্ঞান স্কুল

৬। চারুকলা স্কুল

৭। আইন স্কুল

আবেদন শুরু: ১৫ নভেম্বর ২০২২

আবেদনের শেষ সময়: ১৫ ডিসেম্বর ২০২২

ভর্তি সম্পর্কিত বিস্তারিত তথ্য জানতে ভিজিট করুন: http://www.ku.ac.bd/academic/program/126/details

ব্যর্থতা ঢাকতে দমন-পীড়নের পথ বেছে নিয়েছে সরকার: ছাত্র ইউনিয়ন
  • ১০ নভেম্বর ২০২৬
ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদকে পদ…
  • ১০ নভেম্বর ২০২৬
পবিপ্রবিতে বিশ্ব ডিম দিবস উদযাপন
  • ১০ নভেম্বর ২০২৬
দেশের সব জেলার এসপিদের নিয়ে জরুরি বৈঠকে পুলিশপ্রধান 
  • ১০ নভেম্বর ২০২৬
নারায়ণগঞ্জে মাদরাসায় আগুন, আহতদের সুচিকিৎসা ও তদন্ত দাবি শি…
  • ১০ নভেম্বর ২০২৬
শামসুন নাহার হলের ভিপি কানিজের নেতৃত্বে জাতীয় সংসদ পরিদর্শন…
  • ১০ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950